নাগেশ্বরীতে সলিডারিটির ছাগল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সোমবার বিকালে উপজেলা চত্বরে সুবিধা বঞ্চিতদের মাঝে ছাগল বিতরণে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। শুধু তাই নয় শাকসবজি, ধানের বীজ ও কৃষি উপকরণ বিতরণে ব্যাপক অনিয়মের অভিযোগ আছে। সুবিধা বঞ্চিত নদীর তীরবর্তী চরাঞ্চাল থেকে আসা গ্রাহকগণ বলেন
আমাদেরকে ৭হাজার টাকা দামের ছাগল দেয়ার কথা থাকলেও অতি কম দামের রোগা ও ছোট ছাগল দিয়ে প্রতারণা করা হয়েছে এবং গাছের চারা দিয়ে ১শত করে টাকা নেয়া হয়েছে।
সুবিধাভোগী হাসান,আছিয়া বলেন আমাদের যে ছাগল দেয়া হয়েছে তার দাম ২থেকে আড়াই হাজার টাকা হবে। কিন্তু আমরা জেনেছি আমাদের ৭হাজার টাকা দামের ছাগল দেয়ার কথা । একটি সুত্র জানিয়েছে ঠিকাদার ও সলিডারিটির কর্মকর্তারা যোগসাজসে নাম মাত্র কোটেশন ব্যবহার করে ছাগলের দাম অতিরিক্ত দেখিয়ে অল্প দামে ছাগল ক্রয় করে বাকী টাকা আত্মসাত করা হয়েছে।
সুবিধাভোগী রেখা খাতুন এবং আখি বলেন, বাজেটের চেয়ে কম দামের ছাগল দিয়ে ঠিকাদারের সাথে যোগসাজশ করে টাকা ভাগবাটোয়ারা করে খাচ্ছে সংশ্লিষ্ট কর্মকর্তারা। প্রজেক্ট কো অর্ডিনেটর বলেন,আমরা বাজারে লোক পাঠিয়ে ছাগল নির্বাচন করে দিয়েছি, কিন্তু সেই রকম ছাগল কেনা হয় নি। সলিডারিটি নির্বাহী পরিচালক হারুন অর রশিদ লালের সাথে যোগাযোগ করলে, তিনি বলেন, আমি মুক্তিযুদ্ধ করেছি,আমি এই অঞ্চলের মানুষকে কোটি কোটি টাকা দিয়েছি, আমি কোন দুর্নীতি করিনি।
এই প্রকল্পটির উদ্দেশ্য হলো চরের
মানুষের খাদ্য নিরাপত্তা জোরদার করণ প্রকল্প এবং ব্রেড ফরদা ওয়ার্ল্ড,বার্লিন,জামানের অর্থায়নে পরিচালিত হচ্ছে।
এমএসএম / এমএসএম
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ
রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার
Link Copied