ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

রায়গঞ্জে হতদরিদ্র পরিবারের মুখে হাসি, বিতরণ হলো ঘর-বৃত্তি-সাইকেল ও সেলাই মেশিন


সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ photo সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ
প্রকাশিত: ২৩-৬-২০২৬ দুপুর ৩:৩০

দারিদ্র্য আর অভাবের সঙ্গে লড়াই করে দিন কাটানো অনেক পরিবারের জীবনে কিছুটা স্বস্তি এনে দিয়েছে সরকারি সহায়তা। সিরাজগঞ্জের রায়গঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীভুক্ত শিক্ষার্থী ও অসহায় পরিবারগুলো পেয়েছে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল, সেলাই মেশিন এবং বসতঘরের মতো গুরুত্বপূর্ণ সহায়তা।

প্রধানমন্ত্রীর কার্যালয় বাস্তবায়নাধীন “বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা” কর্মসূচির আওতায় ২০২৫-২০২৬ অর্থবছরে এ সহায়তা প্রদান করা হয়।

মঙ্গলবার (২৩ জুন) বিকেলে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ উপলক্ষে আলোচনা সভা ও বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল খালেক পাটোয়ারী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীসহ পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, শিক্ষার সুযোগ বৃদ্ধি এবং আত্মকর্মসংস্থান সৃষ্টিতে সরকার বিভিন্ন উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন করছে। তিনি শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে পড়াশোনার পাশাপাশি দক্ষতা অর্জনের আহ্বান জানান।

উপজেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, এ কর্মসূচির আওতায় রায়গঞ্জ উপজেলার ৮টি অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে বসতঘর প্রদান করা হয়েছে। পাশাপাশি ২৮ জন তরুণী ও শিক্ষার্থীর হাতে সেলাই মেশিন তুলে দেওয়া হয়, যা তাদের স্বাবলম্বী হওয়ার পথে নতুন সম্ভাবনা তৈরি করবে।

এছাড়া ২৭৪ জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীভুক্ত শিক্ষার্থী এককালীন শিক্ষাবৃত্তি পেয়েছে। শিক্ষার্থীদের যাতায়াত সহজ করতে দেওয়া হয়েছে বাইসাইকেলও।

অনুষ্ঠান শেষে সহায়তা পাওয়া পরিবার ও শিক্ষার্থীদের মুখে ছিল স্বস্তি ও আশার হাসি। কেউ বলছেন, এই সহায়তা তাদের পড়াশোনা চালিয়ে যাওয়ার পথ সহজ করবে, আবার কেউ দেখছেন জীবিকা গড়ার নতুন স্বপ্ন।

উপজেলা প্রশাসনের এই উদ্যোগে স্থানীয়ভাবে স্বস্তি ফিরলেও দীর্ঘমেয়াদে টেকসই উন্নয়নের জন্য আরও বিস্তৃত সহায়তার প্রত্যাশা রয়ে গেছে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারগুলোর মধ্যে।

এমএসএম / এমএসএম

মেঘনায় লঞ্চ থেকে পড়ে নিখোঁজ যাত্রীর মরদেহ উদ্ধার

ফটিকছড়িতে ভূজপুর থানা প্রশাসনের উদ্যোগে মাদকবিরোধী সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

পৃথিবীর কোনো সরকার সাত মাসে এত জনবিচ্ছিন্ন হয়নি জুড়ীতে ডাকসুর ভিপি সাদেক কায়েম

নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থী মো: আজমুল হোসেনের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

টঙ্গী মিলগেট মাচিমপুর কো-অপারেটিভ সোসাইটির নির্বাচন সম্পন্ন : সভাপতি আবু সাকের, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম খান

লক্ষ্মীপুর ২ আসনের সংসদ সদস্য মোঃ আবুল খায়ের ভুইয়ার ৬০ কোটি টাকার সম্মতিপত্রের সন্ধান

কুড়িগ্রামে ইলেকট্রিশিয়ানদের নিয়ে এমইপির মতবিনিময় সভা

মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার- পরিচ্ছন্নতা অভিযান

শেরপুরে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত

রায়গঞ্জে মসজিদ-মন্দির, স্কুল ও কবরস্থানে ৩ শতাধিক গাছের চারা রোপণ

মেঘনায় নৌকা ডুবিতে নিখোঁজের দুই দিন পর ৩ ভাইবোনের মরদেহ উদ্ধার

নালিতাবাড়ী গোপালপুর বিটে বনভূমি দখল, গাছ কাটাসহ নানা অভিযোগ