ঢাকা বৃহষ্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

রাজারহাটে মোবাইল কোর্টের অভিযান ৩৬টি অবৈধ চায়না দুয়ারি জাল জব্দ


রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি photo রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশিত: ২৩-৬-২০২৬ দুপুর ৩:৩০

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার বোতলারপাড় এলাকার চাকিরপশার বিলে অবৈধ মৎস্য আহরণ প্রতিরোধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার ২৩ জুন পরিচালিত এ অভিযানে ৩৬টি চায়না দুয়ারি জাল জব্দ করা হয়।

উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগের যৌথ উদ্যোগে পরিচালিত এ অভিযানে জব্দকৃত জালের আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ ৫০ হাজার টাকা বলে জানা গেছে।

অভিযানে উপস্থিত ছিলেন রাজারহাটের সহকারী কমিশনার (ভূমি) সামিউর রহমান, রাজারহাট থানার পুলিশ সদস্যবৃন্দ এবং উপজেলা মৎস্য দপ্তরের কর্মকর্তাসহ কর্মচারী বৃন্দ।

উপজেলা মৎস্য কর্মকর্তা এমদাদুল হকজানান, চায়না দুয়ারি জাল ব্যবহার করে নির্বিচারে মাছ শিকার করার ফলে দেশীয় মাছের প্রজনন ও জীববৈচিত্র্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। তাই মৎস্য সম্পদ সংরক্ষণ এবং জনস্বার্থে এ ধরনের অবৈধ জালের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

এলাকার সচেতন ব্যাক্তিরা বলেন,এ ধরনের জাল মাছের পোনা সহ মাছের উৎপাদন বৃদ্ধিতে বাঁধার সৃষ্টি করে তাই এই অভিজান চলমান থাকা প্রয়োজন।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মৎস্য সম্পদ রক্ষা ও আইনের শাসন নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এমএসএম / এমএসএম

গজারিয়া ইউনিয়নে থানা পুলিশের মত বিনিময়  সভা

কুড়িগ্রামে গাঁজা ও প্রাইভেটকারসহ ২ জন গ্রেফতার

শেরপুরে নারীর প্রলোভনে ডেকে নিয়ে বন্ধুকে হত্যা: ৩ বছর পর রহস্য উদঘাটন

ঠাকুরগাঁওয়ের বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা পালন করে আসছেনঃ মির্জা ফয়সল আমীন

বর্ণাঢ্য আয়োজনে পটুয়াখাালীতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রায়গঞ্জে এমপির সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রতিবাদ ও মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন

মানিকগঞ্জে স্কুল শিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার

রংপুর মেডিকেলে ইন্টার্ন ডক্টরস সোসাইটির নির্বাচনে ড্যাব-ছাত্রদল প্যানেলের বিপুল জয়: সভাপতি শাহনেওয়াজ ও সম্পাদক রিয়াদ

ধামরাইয়ে অবৈধ টায়ার পুড়িয়ে তেল তৈরির কারখানা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর

টঙ্গীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি

পরীক্ষায় অংশ না নিয়েও কর্মকর্তার স্বজনদের নাম ফ্যামিলি কার্ড গণনাকারী নিয়োগের চূড়ান্ত তালিকায়

শিক্ষার জন্য কাজ করাই কি জাহাঙ্গীর আলমের অপরাধ?বাদ দেওয়া নিয়ে এলাকাবাসীর প্রশ্ন

গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত