ঢাকা বৃহষ্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

কুড়িগ্রামে বাল্যবিবাহ প্রতিরোধে স্থানীয় গণমাধ্যমের ভূমিকা নিয়ে কর্মশালা অনুষ্ঠিত


কুড়িগ্রাম প্রতিনিধি photo কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ২৩-৬-২০২৬ দুপুর ৩:৩১

কুড়িগ্রামে দুর্বল জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও বাল্যবিবাহ প্রতিরোধে স্থানীয় গণমাধ্যমের ভূমিকা জোরদার করার লক্ষ্যে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৩ জুন) দুপুরে কুড়িগ্রাম শহরের অভিনন্দন কনভেনশন সেন্টারে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ফ্রেন্ডশীপের আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন, ফ্রেন্ডশীপের সিনিয়র ডিরেক্টর এন্ড অ্যাডভাইজর মনির হোসেন, ইনক্লুসিভ সিটিজেনশিপ সেক্টরের জেনারেল ম্যানেজার একরামুল হক, টিম লিডার রুম্মানুল ফেরদৌস, অ্যাসিসটেন্ট প্রোগ্রাম ম্যানেজার রেজওয়ানুল হক,  আঞ্চলিক সমন্বয়কারী আব্দুস সালাম, কুড়িগ্রাম প্রেস ক্লাবের সভাপতি সফি খান, সাধারণ সম্পাদক মাহফুজার রহমান খন্দকারসহ বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
কর্মশালায় কুড়িগ্রাম থেকে সাতক্ষীরা জেলা পর্যন্ত বিভিন্ন অঞ্চলে বাস্তবায়িত দুর্বল জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও বাল্যবিবাহ প্রতিরোধ কার্যক্রমের অগ্রগতি, চ্যালেঞ্জ এবং সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়।
বক্তারা বাল্যবিবাহ প্রতিরোধে গণসচেতনতা বৃদ্ধি, নারী ও কিশোরীদের অধিকার প্রতিষ্ঠা এবং সামাজিক পরিবর্তনে স্থানীয় গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় অংশগ্রহণকারীরা মাঠপর্যায়ে বাল্যবিবাহ প্রতিরোধে গণমাধ্যমের আরও কার্যকর সম্পৃক্ততা এবং তথ্যভিত্তিক সংবাদ প্রকাশের প্রয়োজনীয়তার ওপর মতামত তুলে ধরেন।
কর্মশালায় বক্তারা বলেন, বাল্যবিবাহ প্রতিরোধ ও দুর্বল জনগোষ্ঠীর ক্ষমতায়নে সরকার, উন্নয়ন সংস্থা, স্থানীয় প্রশাসন এবং গণমাধ্যমের সমন্বিত উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

এমএসএম / এমএসএম

গজারিয়া ইউনিয়নে থানা পুলিশের মত বিনিময়  সভা

কুড়িগ্রামে গাঁজা ও প্রাইভেটকারসহ ২ জন গ্রেফতার

শেরপুরে নারীর প্রলোভনে ডেকে নিয়ে বন্ধুকে হত্যা: ৩ বছর পর রহস্য উদঘাটন

ঠাকুরগাঁওয়ের বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা পালন করে আসছেনঃ মির্জা ফয়সল আমীন

বর্ণাঢ্য আয়োজনে পটুয়াখাালীতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রায়গঞ্জে এমপির সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রতিবাদ ও মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন

মানিকগঞ্জে স্কুল শিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার

রংপুর মেডিকেলে ইন্টার্ন ডক্টরস সোসাইটির নির্বাচনে ড্যাব-ছাত্রদল প্যানেলের বিপুল জয়: সভাপতি শাহনেওয়াজ ও সম্পাদক রিয়াদ

ধামরাইয়ে অবৈধ টায়ার পুড়িয়ে তেল তৈরির কারখানা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর

টঙ্গীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি

পরীক্ষায় অংশ না নিয়েও কর্মকর্তার স্বজনদের নাম ফ্যামিলি কার্ড গণনাকারী নিয়োগের চূড়ান্ত তালিকায়

শিক্ষার জন্য কাজ করাই কি জাহাঙ্গীর আলমের অপরাধ?বাদ দেওয়া নিয়ে এলাকাবাসীর প্রশ্ন

গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত