ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

মনপুরায় সংস্কারের অপেক্ষায় গুরুত্বপূর্ণ সড়ক, জনদুর্ভোগে অতিষ্ঠ এলাকাবাসী


মোহাম্মদ মেহেদী হাসান, মনপুরা photo মোহাম্মদ মেহেদী হাসান, মনপুরা
প্রকাশিত: ২৩-৬-২০২৬ দুপুর ৩:৩২


ভোলা জেলার মনপুরা উপজেলার ২নং হাজিরহাট ইউনিয়নের ৮নং ওয়ার্ড বাজারের উত্তর পাশে ফৈজুদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের সম্মুখে রাস্তার মেইন রোড থেকে পশ্চিম বেড়ী পর্যন্ত একটি গুরুত্বপূর্ণ গ্রামীণ সড়ক দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে থাকায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। বারবার ১৬১ জনের সাক্ষরিত আবেদন করার পরও সড়কটির সংস্কারে কার্যকর কোনো উদ্যোগ না নেওয়ার অভিযোগ উঠেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে।

মঙ্গলবার (২৩ জুন) ঘটনাস্থল পরিদর্শন করে দেখা যায়, স্থানীয় জনগণের চলাচলের অন্যতম প্রধান এই সড়কটির বিভিন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। সামান্য বৃষ্টিতেই গর্তগুলোতে পানি জমে কাদার সৃষ্টি হয়, ফলে সড়কটি প্রায় চলাচলের অনুপযোগী হয়ে পড়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, ২০২৫ সাল থেকে এলাকাবাসী একাধিকবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর ১৬১ জনের সাক্ষরিত লিখিত আবেদন করলেও এখন পর্যন্ত সড়ক সংস্কারে কোনো দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হয়নি।

সরেজমিনে দেখা যায়, কাদা ও জলাবদ্ধতার কারণে পথচারী, শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ী, বৃদ্ধ ও রোগীদের চলাচলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। বিশেষ করে রাতের বেলায় দুর্ঘটনার ঝুঁকি আরও বেড়ে যায়।

এলাকাবাসী জানান, প্রতিদিন হাজারো মানুষ এই সড়ক ব্যবহার করে যাতায়াত করেন। দীর্ঘদিন ধরে সড়কের এমন বেহাল অবস্থার কারণে জনদুর্ভোগ চরমে পৌঁছেছে। বারবার আবেদন করেও কোনো সুফল না পাওয়ায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও হতাশা বিরাজ করছে।

স্থানীয় আলেম হাফেজ মাওলানা নাহিদ হাসান শাহীন দৈনিক সকালের সময় কে বলেন, “আমরা বহুবার আবেদন করেছি। জনপ্রতিনিধি ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেছি। কিন্তু এখনও পর্যন্ত রাস্তার কোনো সংস্কারকাজ শুরু হয়নি। মনে হচ্ছে আমাদের দুর্ভোগ দেখার যেন কেউ নেই।”

এলাকাবাসীর দাবি, দ্রুত সময়ের মধ্যে সড়কটি সংস্কার করা হোক। অন্যথায় বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করবে এবং সাধারণ মানুষের চলাচল সম্পূর্ণভাবে ব্যাহত হবে।

স্থানীয় সচেতন মহল মনে করছে, জনগণের মৌলিক যাতায়াত সুবিধা নিশ্চিত করতে প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ প্রয়োজন। তারা সড়কটির পুনর্নির্মাণ ও সংস্কারের জন্য প্রয়োজনীয় বরাদ্দ এবং দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের জোর দাবি জানিয়েছেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু মুছার সাথে একাধিক বার যোগাযোগ করেও বক্তব্য পাওয়া যায়নি।

এদিকে এলাকাবাসীর একটাই প্রশ্ন - বারবার আবেদন করার পরও এই দুর্ভোগের শেষ কবে হবে?

এমএসএম / এমএসএম

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত