বড়লেখায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের 'ফোর্স মবিলাইজেশন ড্রিল' মহড়া
মৌলভীবাজারের বড়লেখায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত ও জরুরি পরিস্থিতি মোকাবেলায় পুলিশের সক্ষমতা যাচাইয়ের লক্ষ্যে একটি বিশেষ ‘ফোর্স মবিলাইজেশন ড্রিল’ (মহড়া) অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২২ জুন) বিকেলে বড়লেখা থানা প্রাঙ্গণ ও পৌর শহরের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে এই মহড়া পরিচালনা করা হয়।
জানা যায়, পুলিশের সিলেট রেঞ্জের ডিআইজি মোঃ জিল্লুর রহমানের নির্দেশনায় এবং মৌলভীবাজার জেলা পুলিশ সুপার মোঃ মনিরুল ইসলামের সার্বিক দিকনির্দেশনায় এই মহড়া পরিচালিত হয়।
মহড়ায় বড়লেখা থানা পুলিশের সকল স্তরের অফিসার ও ফোর্স অংশ নেন। ড্রিলের মূল লক্ষ্য ছিল—যেকোনো জরুরি সংকেত পাওয়ার সাথে সাথে অত্যন্ত দ্রুততম সময়ের মধ্যে পুলিশের ফোর্সের একত্রিত হওয়া, অস্ত্র ও সরঞ্জামের সঠিক ব্যবহার নিশ্চিত করা এবং জরুরি প্রয়োজনে দ্রুততম সময়ে ঘটনাস্থলে পৌঁছানোর সক্ষমতা চালিয়ে নেওয়া।
মহড়া শেষে বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান খান জানান, “আমাদের মূল উদ্দেশ্য হলো জননিরাপত্তা নিশ্চিত করা। যেকোনো পরিস্থিতি মোকাবেলায় পুলিশ বাহিনী যেন সর্বদা প্রস্তুত থাকে, তা নিশ্চিত করতেই এই নিয়মিত মহড়া। এর মাধ্যমে মাঠ পর্যায়ের পুলিশ সদস্যদের মনোবল বৃদ্ধি পায় এবং দায়িত্ব পালনে তাদের দক্ষতা আরও শাণিত হয়।”
তিনি আরও বলেন, বড়লেখার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সব সময় সতর্ক অবস্থানে রয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতে এবং যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ড রোধে বাংলাদেশ পুলিশ সর্বদা সজাগ রয়েছে। জনস্বার্থে এ ধরনের তৎপরতা আগামী দিনেও অব্যাহত থাকবে।
এমএসএম / এমএসএম
উলিপুরে বৃদ্ধকে কুপিয়ে হত্যার ৭ ঘণ্টার মধ্যে নাতি গ্রেপ্তার, পুকুর থেকে ছুরি উদ্ধার
দীর্ঘ ৯ বছর পর কুয়াকাটায় বিচ কার্নিভাল: সার্বিক প্রস্তুতি পরিদর্শন করলেন সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন
ধামইরহাটে খাদ্য বান্ধব ডিলার রওশন রেজা বাবুর সংবাদ সম্মেলন
টাঙ্গাইলে অটোভ্যান ছিনতাইয়ে কিশোর হত্যা, মূলহোতাসহ গ্রেপ্তার ২
ভোলায় তথ্যমন্ত্রীর উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প
দাউদকান্দি ও মেঘনায় চাঁদাবাজি-মাদকের সুনির্দিষ্ট তথ্য চেয়ে ড. মারুফ হোসেনের আহ্বান
কোনাবাড়ীতে দুর্গাপূজার ছুটিসহ বিভিন্ন দাবিতে গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধ
ছয় ছেলের ঘরে ঠাঁই হলো না ৮৫ বছরের মায়ের, শেষ আশ্রয় মেয়ের বাড়ি
চাঁপাইনবাবগঞ্জের দেবীনগরে জমকালো আয়োজনে ‘প্রগতি কাপ ফুটবল টুর্নামেন্ট’ উদ্বোধন
টাঙ্গাইলে গৃহবধূ গণধর্ষণ মামলায় ৬ জনের যাবজ্জীবন
নেত্রকোণার দুর্গাপুরে‘বৃষ্টিতলা’র উদ্বোধন করলেন ডেপুটি স্পিকার- ব্যারিস্টার কায়সার কামাল
সুনামগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তাব্যবস্থা সন্তোষজনক: সিলেট রেঞ্জের ডিআইজি