ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

আগামী ২-৩বছরে দৃশ্যমান কর্মকান্ড হাটহাজারীবাসী দেখতে পারবেনঃ প্রতিমন্ত্রী মীর হেলাল


সুমন পল­ব,  হাটহাজারী photo সুমন পল­ব, হাটহাজারী
প্রকাশিত: ২৩-৬-২০২৬ দুপুর ৩:৩৬

আমাদের ঐতিহ্য হালদা আমাদের পুরো বাংলাদেশের জন্য মানে মৎস্য প্রজননের জন্য সর্বোৎকৃষ্ট  স্থান। এটাকে যে কোন মূল্যে আমরা সুরক্ষিত রাখবো ইনশাল্লাহ। হালদায় যে সময়টুকু  জেলে সম্প্রদায় বা মৎস্যজীবিরা ওখানে যারা আছেন, তারা যে সময়টা তে মৎস্য আহরণ করতে পারবেন না, আমরা এর আগেও অনেকগুলো সেলাই মেশিন এবং গবাদি পশু দিয়েছি।  আপদকালীন সময় যাতে একটা বিকল্প কর্মসংস্থান হয় সে ব্যবস্থা আমরা চেষ্টা করছি এবং একই সাথে যারা বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি আছেন, আমাদের সমাজে  অনেক সময় পরিবার তাদের এই বিশেষ চাহিদাটা পূরণ করতে পারে না। আমাদের প্রধানমন্ত্রী কিন্তু মানবিক ব্যক্তিত্ব এবং চেষ্টা করছেন যারা বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি আছেন সমাজে, তাদের জন্য অসুবিধাটা আমরা কিছুটা কমাতে পেরেছি। আজকে আমরা দুজনকে আমাদের পক্ষ থেকে হুইল চেয়ার ব্যবস্থা করে দিচ্ছি। আমরা নির্বাচনের আগে শুধু প্রতিশ্রুতি দেওয়ার জন্য  প্রতিশ্রুতি দেয়নি। আমরা প্রধানমন্ত্রী তারেক রহমানের কর্মী,আমরা ওনার থেকে শিখেছি,আমরা যা বলব তা বাস্তবায়ন করব এবং হাটহাজারীতে ১২৫দিনে প্রায় ৪শতটির বেশী  উন্নয়ন মুলক কর্মকান্ড, সামাজিক বা অবকাঠামে উন্নয়ন মুলক কর্মকান্ড এবং আইনশৃঙ্খলা উন্নয়নে কর্মকাণ্ড সফলভাবে শুরু করতে পেরেছি।আশা করছি  আগামী ২-৩বছরে দৃশ্যমান কর্মকান্ড হাটহাজারীতে দেখতে পারবেন।হাটহাজারী  উপজেলা প্রশাসন আয়োজনে বিভিন্ন কর্মসূচি'র অনুষ্ঠানে ভূমি প্রতিমন্ত্রী ও পার্বত্য  চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব প্রাপ্ত প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই সব কথা বলেন।

এই সময় তিনি আরো বলেন,আমরা প্রাকৃতিক ভারসাম্য ফেরত আনতে চাই। আমরা যদি বসবাস যোগ্য বাংলাদেশ গড়তে চাই বৃক্ষরোপনের বিকল্প নাই। সেই উদ্দেশ্য এবং মাননীয় প্রধানমন্ত্রী সেই প্রত্যয়ের কারণে আজকে আমরা হাটহাজারীতে ব্ক্ষ রোপন কর্মসূচি উদ্ধোধন করছি। 

মঙ্গলবার দুপুর উপজেলা পরিষদের প্রাঙ্গনে  উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মো মোর্শেদ এর সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন সভাপতিত্বে অনুষ্ঠিত্বব্য অনুষ্ঠানে   মৎস্যজীবি, বিশেষ চাহিদা সম্পন্ন ব্যাক্তি,কৃষকদের মাঝে সেলাই মেশিন,সার বীজ, হুইল চেয়ার এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সংগঠনে মাঝে গাছের চারা বিতরণে কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
এই সময় উপস্থিত ছিলেন,হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো:তারেক আজিজ,র্র্যাব-৭(সিপিসি -২) এর কমান্ডার মো:সাইফুল্লাহ, উপজেলা সহ:কমিশনার ভূমি শাহেদ আরমান, উপজেলা মৎস্য কর্মকর্তা শওকত আলী, উপজেলা কৃষি কর্মকর্তা মো মেঝবাহ উদ্দীন প্রমুখ।

এমএসএম / এমএসএম

জকিগঞ্জে গভীর রাতে পাশাপাশি দুই বাড়িতে সশস্ত্র ডাকাতি

সিংড়ায় উদ্বোধনের পরও নির্মাণকাজ শুরু হয়নি, দুর্ভোগে উদিশা গ্রামের হাজারো মানুষ

বাঙ্গালহালিয়াতে সেনাবাহিনীর উদ্যোগে দুই সপ্তাহব্যাপী কুটিরশিল্প প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

ভূরুঙ্গামারী ক্রীড়া সংস্থার অফিস দীর্ঘদিন ধরে তালাবদ্ধ,বরাদ্দের হদিস নেই

মুকসুদপুরে দুবাই প্রবাসী মতিয়ার রহমানের উদ্যোগে ৭০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

দক্ষিণকান্দী কুমার নদে নৌকা বাইচ দেখতে হাজারো মানুষের ঢল

কুতুবদিয়া হাসপাতালে রোগীর উপচে পড়া ভিড়, বাড়ছে হামের রোগী

মনপুরায় আওয়ামী লীগ ও জামায়াতের কর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ, আহত শিক্ষকসহ ২

চাঁদপুরে মাদকসহ গ্রেপ্তার ২০, কিশোর গ্যাংয়ের ৭০ সদস্য আটক

পদ্মার কলতানে মেতে উঠল ঐতিহ্যবাহী নৌকা বাইচ ও গ্রামীণ মেলা

পরিবারের লোকজন কাজে ব্যস্ত, পুকুরে ডুবে দুই কন্যা শিশুর মৃত্যু

ফারুয়ার ডেবাছড়ায় বেইলি ব্রিজ নির্মাণ করতে হলে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাধ্যমে উদ্যোগ নিতে হবে --- ইউএনও অভি দাশ

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান