ব্র্যাকের উদ্যোগে বাঘায় ১৫ জন স্বপ্নসারথি কিশোরীকে প্রশিক্ষণ শেষে মুরগির বাচ্চা ও নগদ অর্থ সহায়তা প্রদান
কিশোরী ও তরুণীদের আত্মনির্ভরশীল এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তোলার লক্ষ্যে ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা (সেলপ) কর্মসূচির উদ্যোগে বাঘা উপজেলায় ১৫ জন কিশোরীকে প্রশিক্ষণ শেষে মুরগির বাচ্চা ও নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।
২৩ জৃন মঙ্গলবার বাঘা ব্র্যাক এলাকা অফিস প্রাঙ্গনে অফিসার সেলপ মোঃ মোমিনুল ইসলামের পরিচালনায় এক অনুষ্ঠানে প্রশিক্ষণপ্রাপ্ত কিশোরীদের মাঝে এই সহায়তা বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘা উপজেলা ব্র্যাক এলাকা ব্যবস্থাপক দাবী মোঃ সাইদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মোঃ আবুল হাশেম, পদ্মা প্রেস ক্লাবে সভাপতি মোঃ হাবিল উদ্দিন। উপস্থিত ছিলেন ব্র্যাকের শাখা ব্যবস্থাপক দাবী মোঃ মহিউল ইসলাম, হিসাব কর্মকর্তা মোঃ আনিসুর রহমান,সিও সেলপ মোঃ মমিনুল ইসলাম সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, অভিভাবক ও কিশোরী দলের সদস্যরা।
অনুষ্ঠানে অংশগ্রহণকারী ১৫ জন কিশোরীকে প্রত্যেককে ২০টি করে উন্নত জাতের মুরগির বাচ্চা এবং মুরগি পালন কার্যক্রম শুরু করার জন্য নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়। এর আগে তাদের মুরগি পালন, পরিচর্যা, খাদ্য ব্যবস্থাপনা, টিকাদান এবং রোগ প্রতিরোধ বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়।
বক্তারা বলেন, কিশোরীদের দক্ষতা উন্নয়ন ও আয়বর্ধক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার মাধ্যমে তাদের আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে এবং পরিবারে অর্থনৈতিক অবদান রাখার সুযোগ সৃষ্টি হবে। এ ধরনের উদ্যোগ কিশোরীদের স্বাবলম্বী হতে সহায়তা করার পাশাপাশি বাল্যবিবাহ প্রতিরোধেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ প্রশিক্ষণপ্রাপ্ত কিশোরীদের হাতে মুরগির বাচ্চা ও নগদ অর্থ সহায়তা তুলে দেন। উপস্থিত অভিভাবক ও কিশোরীরা ব্র্যাকের এ উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।
এমএসএম / এমএসএম
নেত্রকোণার দুর্গাপুরে জন্ম থেকেই ১৩ বছর বয়স জুয়েলের হার্টে ছিদ্র-চিকিৎসার অভাবে থমকে আছে জীবন
খালিয়াজুরীর হত্যা মামলায় দুই আসামি ময়মনসিংহে আটক
টঙ্গীতে ১০ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
থানায় গিয়ে আত্মসমর্পণ করলেন কৃষক হত্যায় অভিযুক্ত যুবক
তিন মাস যাবৎ রাকাব চেয়ারম্যান পদ শূন্য থাকায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আটকে আছে
সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ
কুমিল্লায় ৪৩ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ
জুড়ীতে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে এক মাদ্রাসা শিক্ষক সাময়িক বরখাস্ত
পটুয়াখালীতে ইয়াবার টাকা নিয়ে দ্বন্দ্বে জাকারিয়া হত্যা, গ্রেফতার ৩, চোরাই মালামাল উদ্ধার
সুবর্ণচরে আইন শৃঙ্খলা সভা ও বাজার উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন
চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি
দ্রুত রামেসু বাজারে সংগঠিত হত্যাকাণ্ডের বিচারের দাবী
কুড়িগ্রামে তথ্য অধিকার দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত
Link Copied