প্রেসক্লাব সা: সম্পাদকের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে অডিও প্রকাশ ; সুশীল সমাজের নিন্দা
বাংলাদেশের ঐতিহ্যবাহী রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুন'র ভাবমূর্তি ক্ষুণ্ন করতে ষড়যন্ত্রমূলক একটি ফোন কলের অডিও আংশিক প্রকাশ করে তাঁকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করতে তৎপর হয়েছে একটি কুচক্রী মহল। এতে রাজশাহীর সাংবাদিক ও সুশীল সমাজ তীব্র নিন্দা জানিয়েছেন এবং এই কুচক্রী মহলের মুখোশ উন্মোচন করে বিচারেরও দাবি জানিয়েছেন তারা।
জানা যায়, সোমবার "রাজশাহীর দিনকাল" নামে একটি ফেসবুক পেজ-সহ বেশ কয়েকটি ফেসবুক আইডি থেকে গোলাম মোস্তফা মামুন'র সাথে একটি ফোন কলে কথোপকথনের রেকর্ড প্রকাশ করা হয়। এতে গোলাম মোস্তফা মামুন সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হন।
পরে বিষয়টি নিয়ে অনুসন্ধান করলে জানা যায়, মুরাদ আলী নামে একজন নকল মধু ও ঘি ব্যবসায়ী ঘরে স্ত্রী থাকা সত্বেও উম্মে হাবিবা নামে এক ডিভোর্সি মেয়েকে বিয়ে করে। বিয়ের ৩ মাস পর-ই তাকে ডিভোর্স দেয়। এরপর উম্মে হাবিবা'কে চলাচলের জন্য প্রতিমাসে আর্থিক সহায়তা করার আশ্বাস দেয় এবং পরবর্তীতে এককালীন মোটা অংকের টাকাও দেয়ার আশ্বাস দেন। কিন্তু প্রথমমাসে টাকা দিলেও পরে টাকা দিতে নানা রকম তালবাহানা করলে গত ২৫ এপ্রিল তিনি রাজশাহী প্রেসক্লাবের সভাপতি/সাধারণ সম্পাদক বরাবর সঠিক বিচার চেয়ে একটি দরখাস্ত করেন। সে দরখাস্তে উম্মে হাবিবা মুরাদ আলী'র নকল মধু ও ঘি এর ব্যবসা, ডজন খানেক নারীর সাথে তার মতন প্রতারণা করা সহ নানাবিধ অভিযোগ করে বিচার চান। পরবর্তীতে প্রেসক্লাব সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুন মুরাদের কাছে জানতে চাইলে, সে প্রতিমাসে ১৫ হাজার করে তার তালাক দেয়া স্ত্রীকে খরচ দিতে চায় এবং পরবর্তীতে এককালীন বড় অংকের একটা খরচও দিতে চায়। সর্বশেষ মুরাদ টাকা দিতে কাল ক্ষেপন করলে গোলাম মোস্তফা মামুন মুরাদকে টাকা দিতে অনুরোধ করেন এবং শেষে ঈদ পরবী হিসেবেও উম্মে হাবিবাকে টাকা দিতে অনুরোধ করেন৷ কিন্তু মুরাদের করা রেকর্ডকে এডিট করে শুধুমাত্র টাকা চাওয়া অংশকেই প্রচার করা হয়৷
এ বিষয়ে সোমবার (২২ জুন)
মুরাদের সাবেক স্ত্রী উম্মে হাবিবা রাজশাহী প্রেসক্লাবে এসে সাংবাদিকদের সামনে প্রকৃত ঘটনার ব্যাখ্যা প্রদান করেন ৷ তিনি মুরাদ'র বিরুদ্ধে একই ভাবে জানামতে আরও ৭ জনের অধিক নারীর সাথে বিয়ে করার নামে প্রতারণা ফাঁদের লোমহর্ষক কাহিনি বর্ণনা করেন৷ এছাড়াও তার গোপন ও অবৈধ ব্যবসা সম্পর্কেও সাংবাদিকদের অবহিত করেন৷ তিনি বলেন, মুরাদের কাছে যে টাকা চাওয়া হয়েছে, সেটি তার জন্য-ই চাওয়া হয়েছে এবং মামুন ভাই মুরাদের কাছ থেকে মাস খরচের টাকা নিয়ে আমার হাতে তুলে দিয়েছে।
জানতে চাইলে, রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুন বলেন, আমার ব্যক্তিগত, সামাজিক ও রাজনৈতিক জনপ্রিয়তায় ঈর্শান্বিত হয়ে কিছু কুচক্রী মহল মুরাদের সাথে আমার কথোপকথনের অডিও এডিট করে ষড়যন্ত্রমূলক ভাবে আমাকে হেয় প্রতিপন্ন করছে। আমি আইনজীবীদের সাথে আলোচনা করে ফেসবুকে রটনাকারী এবং ফোন কল রেকর্ড করা অসাধু ব্যবসায়ী নারী লিপ্সু ও নেশাগ্রস্থ মুরাদ আলী'র বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহন করবো।
এমএসএম / এমএসএম
গজারিয়া ইউনিয়নে থানা পুলিশের মত বিনিময় সভা
কুড়িগ্রামে গাঁজা ও প্রাইভেটকারসহ ২ জন গ্রেফতার
শেরপুরে নারীর প্রলোভনে ডেকে নিয়ে বন্ধুকে হত্যা: ৩ বছর পর রহস্য উদঘাটন
ঠাকুরগাঁওয়ের বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা পালন করে আসছেনঃ মির্জা ফয়সল আমীন
বর্ণাঢ্য আয়োজনে পটুয়াখাালীতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
রায়গঞ্জে এমপির সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রতিবাদ ও মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন
মানিকগঞ্জে স্কুল শিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার
রংপুর মেডিকেলে ইন্টার্ন ডক্টরস সোসাইটির নির্বাচনে ড্যাব-ছাত্রদল প্যানেলের বিপুল জয়: সভাপতি শাহনেওয়াজ ও সম্পাদক রিয়াদ
ধামরাইয়ে অবৈধ টায়ার পুড়িয়ে তেল তৈরির কারখানা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর
টঙ্গীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র্যালি
পরীক্ষায় অংশ না নিয়েও কর্মকর্তার স্বজনদের নাম ফ্যামিলি কার্ড গণনাকারী নিয়োগের চূড়ান্ত তালিকায়
শিক্ষার জন্য কাজ করাই কি জাহাঙ্গীর আলমের অপরাধ?বাদ দেওয়া নিয়ে এলাকাবাসীর প্রশ্ন