ঢাকা বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

উলিপুরে দ্রুত বাইপাস সড়কের নির্মান কাজ শুরুর দাবীতে মানববন্ধন


উলিপুর প্রতিনিধি photo উলিপুর প্রতিনিধি
প্রকাশিত: ২৩-৬-২০২৬ দুপুর ৪:১৬
একনেক কর্তৃক অনুমোদিত কুড়িগ্রামের উলিপুর শহরের যানজট নিরসনে বিকল্প বাইপাস সড়কের নির্মান কাজ শুরুর দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ জুন) দুপুরে পৌর শহরের চৌরাস্তা মোড়ে উলিপুরের সর্বস্তরের মানুষের আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
 সকাল ১০ টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত এ মানববন্ধনে বিভিন্ন শ্রেণির পেশার মানুষ, রাজনৈতিক ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির আহবায়ক তারিক আবুল আলা চৌধুরী, সদস্য সচিব হায়দার আলী মিঞা, জেলা জামায়াতের সেক্রেটারী মাও. নিজাম উদ্দিন, উপজেলা জামায়াতের আমির অ্যাড. কামাল কবির লিটন, বণিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি ইকবাল হোসেন চাঁন, বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান, মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি হামিদুর রহমান লিটন, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সাজু প্রমূখ।  
বক্তারা বলেন, যানজট নিরসনে সরকারের পক্ষ থেকে পৌরসভার ‘হ্যালিপ্যাড থেকে আমিন মোড়’ পর্যন্ত ৬৮ কোটি ২৫ লাখ ৪৯ হাজার টাকা ব্যয়ে ৩ দশমিক ২ কি.মি বাইপাস সড়ক নির্মানের জন্য অর্থ বরাদ্দ দেয়া হয়। যা একনেক কর্তৃক অনুমোদন করা হয়েছে। 
 এদিকে পৌর শহরে তীব্র যানজটের কারণে জরুরী মূহুর্তে এ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিসকে দাঁড়িয়ে থাকতে হয়।  এছাড়াও কুড়িগ্রাম থেকে চিলমারী বন্দর ও মাওলানা ভাষানী সেতুর সাথে দ্রুত যোগাযোগের অন্যতম মাধ্যম হচ্ছে এই সড়কটি। কিন্তু শহরের মাঝ দিয়ে অবস্থিত এই সড়কটিতে প্রতিনিয়ত যানজটের কারনে ব্যাঘাত হচ্ছে যাতায়াত ব্যবস্থা। বিকল্প বাইপাস সড়কটি নির্মান করা হলে মানুষের দূর্ভোগ থাকবে না বলে বক্তারা জানান।
অনুষ্ঠানের প্রধান বক্তা উপজেলা বিএনপির আহবায়ক ও সাবেক মেয়র তারিক আবুল আলা চৌধুরী বলেন, কুড়িগ্রাম সড়ক ও জনপদ বিভাগের অবহেলার কারণে থমকে গেছে বাইপাস সড়ক উন্নয়নের কাজ।
এ ব্যাপারে মুঠোফোনে কুড়িগ্রাম সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মীর নিজাম উদ্দিন আহমেদ জানান, উলিপুরের বাইপাস সড়ক নির্মানের বিষয়টি উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের নজরে রয়েছে। আশা করি দ্রুত সমস্যার সমাধান হবে এবং বাইপাস সড়কের কাজ শুরু হবে।

এমএসএম / এমএসএম

পুলিশ জনগণের প্রত্যাশা পূরণ করতে পারেনি - ডিআইজি

ফুলছড়িতে সারের বাজারে নৈরাজ্য, বিপাকে চরাঞ্চলের হাজারো কৃষক

বিলাইছড়িতে স্বাস্থ্যের ঝুঁকিতে ১৫০০ পরিবার: নেই পয়ো-নিস্কাশনের সুব্যবস্থা

রাজারহাটে বাসের ধাক্কায় মাদ্রাসাছাত্র নিহত

রাণীনগরে বেশি দামে সার বিক্রির দায়ে ব্যবসায়ীকে ১২ হাজার টাকা জরিমানা

বারহাট্টায় কৃষি বিশ্ববিদ্যালয়ের ফিল্ড ভিজিটে থাকা শিক্ষার্থীদের সাথে সাংবাদিকদের মতবিনিময়

সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন

নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা সুষ্ঠুভাবে বাস্তবায়নে ময়মনসিংহে মতবিনিময় সভা

নেত্রকোণার কেন্দুয়া পৌরসভার অনুমোদন ছাড়াই বাসা নির্মাণকাজ--নির্বাহী কর্মকর্তার পরিদর্শনে কাজ বন্ধ 

লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত

উত্তরাঞ্চলের শিক্ষা ব্যবস্থায় আরেকটি মাইলফলক

সুবর্ণচরে নারী, শিশু, ব্রাককর্মীসহ ৩ মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিক্ষার মান উন্নয়ন ও ৪টি ক্লাব গঠনের নির্দেশ