ঢাকা শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬

বগুড়ায় নারীর সাথে আপত্তিকর ছবি তুলে অটোচালকের টাকা ছিনতাই


সেলিম সরকার, বগুড়া photo সেলিম সরকার, বগুড়া
প্রকাশিত: ২৩-৬-২০২৬ দুপুর ৪:৫৫

বগুড়া শহরের সবুজবাগ এলাকায় এক অটোচালককে ঘরে আটকে রেখে মারধরের পর এক নারীর সাথে আপত্তিকর ছবি তুলে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।

এ ঘটনায় সোমবার (২২ জুন) বগুড়া সদর থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী টোচালক।

অভিযোগকারী বগুড়ার শাহজাহানপুর উপজেলার আশেকপুর বগুড়ায় নারীর সাথে আপত্তিকর ছবি তুলে অটোচালকের টাকা ছিনতাইহিন্দুপাড়া গ্রামের শ্রী সুবাস চন্দ্রের ছেলে শ্রী মহন চন্দ্র (২৮)। তিনি পেশায় অটোচালক।বগুড়ায় নারীর সাথে আপত্তিকর ছবি তুলে অটোচালকের টাকা ছিনতাই

লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেন, সোমবার বিকেল ৩টার দিকে কয়েকজন অজ্ঞাত ব্যক্তি তার অটো ভাড়া নেয়। পরে তারা তাকে বগুড়া শহরের সবুজবাগ এলাকার আল আকাবা মাদ্রাসা সংলগ্ন একটি অজ্ঞাত বাড়িতে নিয়ে যায়। সেখানে ঘরের ভেতরে তাকে জিম্মি করে নগদ সাড়ে ১৪ হাজার টাকা ও একটি ভিভো মোবাইল ফোন কেড়ে নেওয়া হয়।

অভিযোগে আরও বলা হয়, পরে অভিযুক্তরা তার পরিবারের কাছে বিকাশের মাধ্যমে টাকা দাবি করে। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে ভয়ভীতি দেখানো হয়। একপর্যায়ে তাকে বিবস্ত্র করে এক নারীর সঙ্গে আপত্তিকর ছবি তোলা হয় বলেও অভিযোগ করা হয়েছে। এরপর তার মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টের পিন নম্বর চাওয়া হয়। তিনি পিন দিতে রাজি না হলে লোহার রড ও পাইপ দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয়।

ভুক্তভোগীর দাবি, পরে অভিযুক্তরা তার ভাইয়ের সঙ্গে কথা বলে বিকাশের মাধ্যমে আরও ১০ হাজার টাকা নেয়। এ সময় তিনি চিৎকার করার চেষ্টা করলে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। ছেড়ে দেওয়ার সময় বিষয়টি কাউকে জানালে বড় ধরনের ক্ষতি করা হবে বলেও হুমকি দেওয়া হয়।

অভিযোগ পাওয়ার পর সোমবার দিবাগত রাতে ঘটনাস্থলে অভিযান চালায় পুলিশ। তবে অভিযানে কাউকে আটক বা গ্রেফতার করা যায়নি। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।

লিখিত অভিযোগে দুটি মোবাইল নম্বরের মাধ্যমে টাকা নেওয়ার কথা উল্লেখ করা হয়েছে। ঘটনার পর আত্মীয়স্বজনের সঙ্গে আলোচনা করে ভুক্তভোগী বগুড়া সদর থানায় অভিযোগ করেন।

এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার, ছিনিয়ে নেওয়া টাকা ও মোবাইল ফোন উদ্ধারের দাবি জানিয়েছেন ভুক্তভোগী।

এমএসএম / এমএসএম

নড়াইলে গণঅধিকার পরিষদের নতুন কমিটি উদযাপন ও সাংগঠনিক সভা অনুষ্ঠিত

অপহরণকারী সন্দেহে নারীসহ দুইজনকে পুলিশে দিল স্হানীয়রা

চাঁপাইনবাবগঞ্জে চোরাই মোটরসাইকেলসহ আন্তঃজেলা চোর চক্রের ৬ সদস্য গ্রেপ্তার

ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির ৩ প্রার্থীর মনোনয়ন ফরম জমা

কাপাসিয়ায় শিক্ষার্থীদের ইভটিজিং, বখাটের ৩ মাসের কারাদন্ড দিলেন এসিল্যান্ড

বগুড়ায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

কালিহাতীতে চালককে জিম্মি করে মাইক্রোবাস নিয়ে যাওয়ার চেষ্টা, রামদা-রড উদ্ধার

‎জলাশয়ে প্রাণের জোয়ার, ত্রিশালে ছাড়া হলো মাছের পোনা

কাশবন থেকে রিভলবার ও গুলি উদ্ধার

​সাতকানিয়ায় বিদায়ি ইউএনও মাহমুদুল হাসানের মহামারী!

অভাবের সংসারে অসমাপ্ত ঘর, রেহানার পাশে হারুন মোল্লা ফাউন্ডেশন।

গোদাগাড়ীতে সীমান্তবাসীর বিকল্প কর্মসংস্থানে বিজিবির প্রশিক্ষণ, সনদ পেলেন ২০ জন

মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম. এ. খালেক আটক