ধামরাইয়ে সওজের উচ্ছেদ অভিযানে হামলা, আহত-২
ঢাকার ধামরাইয়ের ঢুলিভিটা এলাকায় সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নিয়মিত উচ্ছেদ অভিযানে হামলার ঘটনা ঘটেছে। এতে একটি এক্সকাভেটর (বুলডোজার) চালক ও তার সহকারী আহত হয়েছেন।
মঙ্গলবার (২৩ জুন) দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের পাশে ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ দোকানপাট উচ্ছেদ করতে গেলে এ ঘটনা ঘটে। হামলার পর তাৎক্ষণিকভাবে উচ্ছেদ অভিযান স্থগিত করে সড়ক ও জনপথ বিভাগ।
প্রাথমিকভাবে আহতদের পরিচয় জানা যায়নি।
সড়ক ও জনপথ বিভাগ সূত্রে জানা গেছে, সরকারি সড়ক ও ফুটপাত দখলমুক্ত রাখতে প্রতিবছরের মতো এবারও নিয়মিত উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছিল। প্রায় এক ঘণ্টা অভিযান চালিয়ে কয়েকটি অবৈধ স্থাপনা অপসারণের পর একদল ব্যক্তি উচ্ছেদ কাজে ব্যবহৃত এক্সকাভেটর ও এর চালকের ওপর হামলা চালায়। এতে চালক ও তার সহকারী আহত হন। পরে নিরাপত্তাজনিত কারণে অভিযান সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। তবে ভবিষ্যতে পুনরায় ওই এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে বলে জানিয়েছে বিভাগটি।
অন্যদিকে স্থানীয় হকাররা অভিযোগ করে বলেন, কোনো ধরনের পূর্ব নোটিশ ছাড়াই হঠাৎ করে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।
সওজের নয়ারহাট শাখার উপ-বিভাগীয় প্রকৌশলী নূরে আলম সিদ্দিক বলেন, “সড়ক বিভাগের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে আমরা সময়ে সময়ে উচ্ছেদ অভিযান পরিচালনা করি। সরকারি জায়গা দখল করে অবৈধ স্থাপনা গড়ে ওঠায় যানজট সৃষ্টি হয়, পথচারীদের চলাচল ব্যাহত হয় এবং জনদুর্ভোগ বাড়ে। এসব বিষয় বিবেচনায় নিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটের সহযোগিতায় অভিযান পরিচালনা করা হচ্ছিল। কিন্তু একপর্যায়ে স্থানীয় কয়েকজন দোকানদার আমাদের কর্মীদের ওপর হামলা চালান। এতে এক্সকাভেটর চালক গুরুতর আহত হন এবং তাকে হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।”
ধামরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিদওয়ান আহমেদ রাফি বলেন, “ঢুলিভিটা এলাকায় প্রায় দেড় ঘণ্টা শান্তিপূর্ণভাবে উচ্ছেদ কার্যক্রম চলছিল। হঠাৎ কিছু দুষ্কৃতকারী হামলা চালিয়ে খননযন্ত্রের চালককে ইট-পাটকেল নিক্ষেপ করে আহত করে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। প্রয়োজনে নিয়মিত মামলা দায়ের করা হবে।”
তিনি আরও বলেন, “সড়ক বিভাগের উচ্ছেদ কার্যক্রম অব্যাহত থাকবে। ধামরাইয়ের বিভিন্ন এলাকায় সরকারি জমি দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনাগুলোর বিরুদ্ধেও পর্যায়ক্রমে ব্যবস্থা নেওয়া হবে।”
এমএসএম / এমএসএম
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’