ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

কালকিনিতে বাস চাঁপায় প্রান গেল প্রবাসীর


জাকির হোসেন, কালকিনি photo জাকির হোসেন, কালকিনি
প্রকাশিত: ২৩-৬-২০২৬ বিকাল ৫:৪৫

মাদারীপুরের কালকিনিতে মোঃ সোহেল ফকির নামে এক প্রবাসীর বাস চাঁপায় মৃত্যু হয়েছে। নিহত সোহেল ফকির উপজেলার ভূরঘাটা এলাকার গাছ ব্যবসায়ী শামু ফকিরের মেঝ ছেলে। আজ মঙ্গলবার দুপুরে ঢাকা-বরিশাল মহাসড়কের কাপালী বাড়ি বটতলা ব্রীজ নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যেক্ষদর্শী ও এলাকা সুত্রে জানাগেছে, সৌদি আরব প্রবাসী সোহেল ফকির কিছুদিন আগে ছুটি নিয়ে দেশে আসেন। মঙ্গলবার দুপুরে তিনি ব্যক্তিগত কাজে একটি মোটরসাইকেল যোগে নিজ বাড়ি থেকে বাহিরে বের হন। পথিমধ্যে উপজেলার কাপালী বাড়ি নামকস্থানে পৌছলে পেছন থেকে একটি বাস এসে তাকে চাপা দেয়। এতে করে তার ঘটনাস্থলেই মৃত্যু হয়। এসময় ঘাতক বাসটিকে স্থানীয় জনতা আটক করেন। পরে খবর পেয়ে পুলিশ এসে নিহতের লাশ উদ্ধার করেন। স্থানীয় প্রত্যেক্ষদর্শী ফরহাদ ও জহিরুল ইসলাম জানান, দ্রুতগতির বাসটি রং সাইডে এসে সোহেলকে চাপা দেয়। এতে করে তিনি মারা যান। এ ব্যাপারে উপজেলা ফায়ার সার্ভিস কর্মকর্তা খোকন জমাদ্দার জানান, বাস চাপায় প্রবাসী সোহেল মারা গেছে। নিহতের লাশ উদ্ধার করা হয়েছে।

এমএসএম / এমএসএম

দুর্গাপূজা ঘিরে সম্প্রীতির আহ্বান, সাংবাদিকদের সঙ্গে কল্যাণ ফ্রন্টের মতবিনিময়

চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ

কালকিনিতে ১৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন

চন্দনাইশে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের দাপট: কিশোর গ্যাংয়ের উৎপাতে চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা

টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫২ মাঠকর্মীকে প্রশিক্ষণ

অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ