মগনামা উচ্চ বিদ্যালয়ের বাউন্ডারি দেয়াল থেকে লোহার গ্রিল চুরি
কক্সবাজারের পেকুয়া উপজেলার মগনামা উচ্চ বিদ্যালয়ের বাউন্ডারি দেয়াল থেকে প্রায় ৩ লাখ টাকা মূল্যের লোহার গ্রিল ও অন্যান্য সরঞ্জাম চুরির অভিযোগ উঠেছে। চুরির ঘটনায় বিদ্যালয়ের সীমানা প্রাচীরের একাধিক অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি সংঘটিত এই চুরির ঘটনায় বিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সম্পদ বেহাত হলেও ঘটনার তিন দিন পার হয়ে গেলেও বিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো আইনি পদক্ষেপ নেওয়া হয়নি। এমনকি থানায় অভিযোগ দায়ের কিংবা প্রশাসনের সহযোগিতা চাওয়ার উদ্যোগও দেখা যায়নি বলে অভিযোগ রয়েছে।
ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, বিদ্যালয়ের বাউন্ডারি দেয়ালের কয়েকটি অংশ থেকে লোহার গ্রিল খুলে নেওয়া হয়েছে। এতে বিদ্যালয়ের নিরাপত্তা ব্যবস্থা দুর্বল হয়ে পড়েছে। এ ঘটনায় স্থানীয় এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সচেতন মহলের দাবি, একটি স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানের সম্পদ চুরির মতো গুরুতর ঘটনায় প্রধান শিক্ষকসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নীরবতা ও উদাসীনতা রহস্যজনক। তারা দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত, দায়ীদের শনাক্তকরণ এবং বিদ্যালয়ের ক্ষয়ক্ষতির হিসাব নিরূপণ করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন।
মগনামা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউনুছ চৌধুরী বলেন, এই ঘটনার আগেও বিদ্যালয়ে চুরির ঘটনা ঘটে। তখন আমি নিজ থেকে প্রধান শিক্ষককে আইনিপদক্ষেপ নিতে বললে তিনি কোন প্রকার কর্ণপাত করেনি। বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনিয়মের মাধ্যমে বহিরাগত নৈশপ্রহরী নিয়োগ দিয়ে বেতন ভাগাভাগি করে খাচ্ছে। স্থানীয়রা প্রতিরোধ না করলে বিদ্যালয়টি রক্ষা করা যাবে না।
মগনামা ইউনিয়ন বিএনপির আহবায়ক ফয়সাল চৌধুরী বলেন, কিছুদিন আগে বিদ্যালয়ের বাউন্ডারি গ্রিল চুরির ঘটনা শুনার পর আমি বিদ্যালয় কতৃপক্ষের সাথে কথা বলি পরে জানতে পারি যে বিদ্যালয়ের নৈশপ্রহরী রাতে দায়িত্ব পালন করে না। যার ফলে এমন ঘটনাটি ঘটেছে।
তবে বিদ্যালয় কতৃপক্ষকে আইনিপদক্ষেপ নিতে বললে তারা অদৃশ্য কারণে আইনি পদক্ষেপ গ্রহণ করেনি।এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলামের সাথে মুঠোফোনে একাধিকবার চেষ্টা করা হলেও সাড়া না পাওয়ায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
তবে এলাকাবাসীর প্রত্যাশা, প্রশাসন দ্রুত হস্তক্ষেপ করে প্রকৃত ঘটনা উদঘাটন করবে এবং চুরির সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনবে।
এমএসএম / এমএসএম
মুকসুদপুরে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১
নেত্রকোণায় জুয়ার আসর থেকে যুবদল নেতা,ফায়ার সার্ভিস কর্মকর্তা-বিজিবি সদস্যসহ আটক-৮
সুন্দরবনের আলোচিত বনদস্যু ‘নানা ভাই' বাহিনীর ১২ সদস্য মোংলায় কোষ্টগার্ডের কাছে আত্মসমর্পণ
সিংড়ায় নিয়োগে অনিয়মের অভিযোগ, পদ স্থগিতের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন
রাজশাহীর পবায় সার কেলেঙ্কারি: কৃষি কর্মকর্তার দায়িত্বহীনতা নাকি স্বজনপ্রীতি ?
রায়গঞ্জে পানি সরতেই ৫ হাজার বিঘায় চাষ, কৃষির সঙ্গে ফিরছে সরকারের রাজস্ব
আদমদীঘিতে ৩৫০ ফিট চায়না দুয়ারি জাল জব্দ
ভূরুঙ্গামারীতে শিয়াল ঠেকাতে বিদ্যুতায়িত ফাঁদ, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গরুর মৃত্যু
বাকেরগঞ্জে কাবাব এর নামে কি খাচ্ছেন আপনি এবং আপনার ফ্যামিলি
মান্দায় সড়ক সংস্কারের মান পরিদর্শনে প্রকল্প পরিচালক
৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচি ধুনটে স্কাউটদের মাঝে গাছের চারা বিতরণ
হাতিয়া তমরদ্দি ইউনিয়নে খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতা, বিজয়ীদের পুরস্কার প্রদান