ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

কুমিল্লায় ১০ লাখের বেশি শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল


ইবনুল হাসান রায়হান, কুমিল্লা দক্ষিণ জেলা photo ইবনুল হাসান রায়হান, কুমিল্লা দক্ষিণ জেলা
প্রকাশিত: ২৩-৬-২০২৬ রাত ১১:৩৫
এবছর কুমিল্লায় ১০ লাখের বেশি শিশুকে খাওয়ানো হবে ভিটামিন এ প্লাস ক্যাপসুল। ২৮ জুন একদিনের এই ক্যাম্পেইনে জেলা স্বাস্থ্য বিভাগের তত্ত্বাবধানে ১৭টি উপজেলার অস্থায়ী ও স্থায়ী ৪ হাজার ৮২৪ কেন্দ্রে এসব ক্যাপসুল খাওয়ানো হবে। মঙ্গলবার (২৩ জুন) দুপুরে সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সাংবাদিক অবহিতকরণ ও সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সিভিল সার্জন ডা. আলী নূর মোহাম্মদ বশীর আহমেদ।
 
সংবাদ সম্মেলনে জানানো হয়, সিটি কর্পোরেশন ও পৌরসভা মিলিয়ে ৫ হাজার ৩৯ টি কেন্দ্রে এ ক্যাম্পেইনে কাজ করবে ১০ হাজার ৭৮ জন স্বেচ্ছাসেবী। যার মধ্যে ৬-১১ মাসের এক লাখ ১৩ হাজার ৩৯০ শিশুকে নীল রঙের ক্যাপসুল ও ১২-৫৯ মাস বয়সী ৮ লাখ ৯৪ হাজার ৭০৭ শিশুকে লাল রঙের ক্যাপসুলসহ মোট ১০ লাখ ৮ হাজার ৯৭ শিশুকে দেয়া হবে এ ক্যাপসুল।
 
সিভিল সার্জন জানান, ভিটামিন ‘এ’ ক্যাপসুল শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এছাড়াও সাম্প্রতিক ছড়িয়ে পড়া হামের সংক্রমণ কমাতেও এই ক্যাম্পেইন ভূমিকা রাখবে। এই ক্যাপসুলের কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই। ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিয়ে কোনো ধরনের গুজবে কেউ কান দেবেন না। আমরা বিশ্বাস করি, গণমাধ্যমের ইতিবাচক ভূমিকা সব গুজব ও অপপ্রচার প্রতিরোধে এবং ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফল করতে সহায়ক হবে।
 
তিনি আরও জানান, যদি কোন শিশু বাদ পড়ে আমরা তাদের খুঁজে খুঁজে ক্যাপসুল খাওয়াবো। বিশেষ করে রেলওয়ে স্টেশন ও বাস স্টেশনে আদালাভাবে শিশুদের খাওয়ানোর ব্যবস্থা থাকবে। 
 
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক সাইফুল ইসলাম, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সহকারী পরিচালক নিক্সন চৌধুরীসহ কর্মকর্তারা।

এমএসএম / এমএসএম

‎ত্রিশাল নাগরিক অধিকার আন্দোলনের সভাপতি ড. রফিক ও সম্পাদক মোখলেছ

বাগেরহাটের পূর্ব-সুন্দরবনে ৬ চোরা হরিণ শিকারি আটক, নিষিদ্ধ জাল ও ফাঁদ উদ্ধার

দোহাজারীতে উপজেলা দাবিতে উত্তাল রাজপথ,অনশন-অবরোধের হুঁশিয়ারি

ফারাক্কা চুক্তি নবায়ন ও পানির ন্যায্য হিস্যা দিয়ে ভারতকে বন্ধুত্বের প্রমাণ দিতে হবে: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

রায়গঞ্জে ‘সাত পীরের মাজারের’ জমি নিয়ে বিরোধ, ভাঙার হুমকি ঘিরে দুই পক্ষের উত্তেজনা

জকিগঞ্জে গভীর রাতে পাশাপাশি দুই বাড়িতে সশস্ত্র ডাকাতি

সিংড়ায় উদ্বোধনের পরও নির্মাণকাজ শুরু হয়নি, দুর্ভোগে উদিশা গ্রামের হাজারো মানুষ

বাঙ্গালহালিয়াতে সেনাবাহিনীর উদ্যোগে দুই সপ্তাহব্যাপী কুটিরশিল্প প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

ভূরুঙ্গামারী ক্রীড়া সংস্থার অফিস দীর্ঘদিন ধরে তালাবদ্ধ,বরাদ্দের হদিস নেই

মুকসুদপুরে দুবাই প্রবাসী মতিয়ার রহমানের উদ্যোগে ৭০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

দক্ষিণকান্দী কুমার নদে নৌকা বাইচ দেখতে হাজারো মানুষের ঢল

কুতুবদিয়া হাসপাতালে রোগীর উপচে পড়া ভিড়, বাড়ছে হামের রোগী

মনপুরায় আওয়ামী লীগ ও জামায়াতের কর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ, আহত শিক্ষকসহ ২