ঢাকা বৃহষ্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

তারাগঞ্জে শিশু সানজিদা হত্যা মামলার রহস্য উদঘাটন


তাপস কুমার রায়, তারাগঞ্জ photo তাপস কুমার রায়, তারাগঞ্জ
প্রকাশিত: ২৩-৬-২০২৬ রাত ১১:৫৭

রংপুরের তারাগঞ্জে আলোচিত শিশু সানজিদা আক্তার (৯) হত্যা মামলার রহস্য উদঘাটনের দাবি করেছে পুলিশ। ধর্ষণের পর নির্মমভাবে হত্যার অভিযোগে মুজাহিদ মিয়া (১৮) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন রংপুরের পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক।

মঙ্গলবার (২৩ জুন) তারাগঞ্জ থানা চত্বরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার সাংবাদিকদের জানান, গত ১৯ জুন বিকেলে উপজেলার আলমপুর ইউনিয়নের ভীমপুর কোরআনিপাড়া গ্রামে বাড়ির পাশে অন্যান্য শিশুদের সঙ্গে খেলাধুলা করছিল সানজিদা। একপর্যায়ে সে নিখোঁজ হয়ে যায়। পরিবারের সদস্য ও স্থানীয়রা রাতভর খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।

পরদিন সকালে বাড়ির অদূরে ডালিয়া ক্যানেলের পাশের একটি পাটক্ষেত থেকে সানজিদার মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত সানজিদা ওই গ্রামের সাইদুল ইসলামের মেয়ে এবং স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষার্থী ছিল।

পুলিশ সুপার জানান, তদন্তের একপর্যায়ে তথ্য-প্রযুক্তির সহায়তা ও গোয়েন্দা তৎপরতার মাধ্যমে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে মোজাহিদ মিয়াকে শনাক্ত করা হয়। পরে সোমবার (২২ জুন) রাত সাড়ে ৯টার দিকে তারাগঞ্জ থানা পুলিশ ও রংপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের যৌথ অভিযানে ভীমপুর কোরআনিপাড়া এলাকায় তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ জানায়, অভিযুক্ত মুজাহিদ সানজিদাকে একা পেয়ে ধর্ষণ করে এবং পরে হত্যার উদ্দেশ্যে তার শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। পুলিশ সুপার বলেন, “ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত ছিল কি না, সেটিও গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখা হচ্ছে।”

তিনি আরও জানান, মামলার তদন্ত অব্যাহত রয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িত অন্য কোনো ব্যক্তি পাওয়া গেলে তাদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এমএসএম / এমএসএম

গজারিয়া ইউনিয়নে থানা পুলিশের মত বিনিময়  সভা

কুড়িগ্রামে গাঁজা ও প্রাইভেটকারসহ ২ জন গ্রেফতার

শেরপুরে নারীর প্রলোভনে ডেকে নিয়ে বন্ধুকে হত্যা: ৩ বছর পর রহস্য উদঘাটন

ঠাকুরগাঁওয়ের বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা পালন করে আসছেনঃ মির্জা ফয়সল আমীন

বর্ণাঢ্য আয়োজনে পটুয়াখাালীতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রায়গঞ্জে এমপির সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রতিবাদ ও মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন

মানিকগঞ্জে স্কুল শিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার

রংপুর মেডিকেলে ইন্টার্ন ডক্টরস সোসাইটির নির্বাচনে ড্যাব-ছাত্রদল প্যানেলের বিপুল জয়: সভাপতি শাহনেওয়াজ ও সম্পাদক রিয়াদ

ধামরাইয়ে অবৈধ টায়ার পুড়িয়ে তেল তৈরির কারখানা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর

টঙ্গীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি

পরীক্ষায় অংশ না নিয়েও কর্মকর্তার স্বজনদের নাম ফ্যামিলি কার্ড গণনাকারী নিয়োগের চূড়ান্ত তালিকায়

শিক্ষার জন্য কাজ করাই কি জাহাঙ্গীর আলমের অপরাধ?বাদ দেওয়া নিয়ে এলাকাবাসীর প্রশ্ন

গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত