আটোয়ারীতে সরকারি গাছ কেটে হরিলুট, ইউএনও বলেলেন ৮টি গাছ জব্দ করেছি, প্রশাসনিক ব্যবস্থা চলমান!
সরকারি গাছ কেটে হরিলুট, ইউএনও বললেন ৮টি গাছ জব্দ করেছি, প্রশাসনিক ব্যবস্থা চলমান রয়েছে।
পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার রাধানগর ইউনিয়নের রসেয়া মসজিদ মার্কেট থেকে রসেয়া দিনমারা পর্যন্ত রাস্তার দুই পাশের সরকারি গাছ কেটে হরিলুটের অভিযোগ উঠেছে মাহে আলম ও ইউসুফ আলী নামের দুই কাঠ ব্যবসায়ীর বিরুদ্ধে। খবর পেয়ে মঙ্গলবার (২৩ জুন) বিকেলে উপজেলা নির্বাহী অফিসার ইউনিয়ন ভুমি কর্মকর্তাকে দিয়ে কাটা গাছগুলো জব্দ করেন।
জানা যায়,রাধানগর ইউনিয়নের রসেয়া দিনমাড়া হতে দক্ষিনে পাঁকা রাস্তা পর্যন্ত ৩৫৫ টি কাঁঠাল গাছ কাটার দরপত্র পায় মামুনুর রশিদ নামের এক ব্যবসায়ী।তিনি মাহে আলম ও ইউসুফ আলীর কাছে গাছ বিক্রি করে দেন।এক লাখ ৫ হাজার টাকা জমা দিয়ে কার্যাদেশ নিয়ে রসেয়া মসজিদ মার্কেট থেকে রসেয়া দিনমারা পর্যন্ত রাস্তার দুই পাশের নম্বর বিহীন সরকারি শতাধিক গাছ কাটা হয়।তবে যে রাস্তার গাছ দরপত্রের মাধ্যমে বিক্রি হয়েছে সেদিকে কাটা হয়নি।
স্থানীয়রা বলেন,রাস্তার দুই পাশের কাঁঠাল,মেহগনি, আকাশমনি নিয়মনীতির তোয়াক্কা না করে শতাধিক গাছ কেটে নিয়ে গেছে।বাধা দিতে গেলে তারা জানিয়েছেন ইউএনও'র নির্দেশেই গাছগুলো কাটা হয়েছে বলে তারা জানায়।
ইউনিয়ন ভুমি কর্মকর্তা বলেন, আকাশমনি ৪ টি,কাঁঠাল ৩টি,মেহগনি ১টি গাছ ও নিম গাছের একটি বল্লি জব্দ করা হয়েছে।এছাড়াও ৮৫ টি গাছ কাটা হয়েছে বলেও জানান তিনি।
অভিযুক্ত কাঠ ব্যবসায়ী ইউসুফ আলী বলেন, দরপত্রের মাধ্যমে গাছ কাটার অনুমতি পেয়েছি কিন্তু যে গাছ গুলো কাটার অনুমতি আছে, সেই গুলো কাটলে ব্যবসায় ক্ষতি হবে। তাই ক্ষতি পুষিয়ে নিতেই এই গাছ গুলো কাটা হয়েছে।
আটোয়ারী উপজেলা নির্বাহী অফিসার রিপামনি দেবী বলেন, নম্বর ছাড়া রাস্তার গাছ কাটা হয়েছে জানার পর পরই গাছগুলো জব্দ করেছি, যারা গাছ কাটছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি।
Aminur / Aminur
মেঘনায় লঞ্চ থেকে পড়ে নিখোঁজ যাত্রীর মরদেহ উদ্ধার
ফটিকছড়িতে ভূজপুর থানা প্রশাসনের উদ্যোগে মাদকবিরোধী সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত
পৃথিবীর কোনো সরকার সাত মাসে এত জনবিচ্ছিন্ন হয়নি জুড়ীতে ডাকসুর ভিপি সাদেক কায়েম
নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থী মো: আজমুল হোসেনের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ
টঙ্গী মিলগেট মাচিমপুর কো-অপারেটিভ সোসাইটির নির্বাচন সম্পন্ন : সভাপতি আবু সাকের, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম খান
লক্ষ্মীপুর ২ আসনের সংসদ সদস্য মোঃ আবুল খায়ের ভুইয়ার ৬০ কোটি টাকার সম্মতিপত্রের সন্ধান
কুড়িগ্রামে ইলেকট্রিশিয়ানদের নিয়ে এমইপির মতবিনিময় সভা
মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার- পরিচ্ছন্নতা অভিযান
শেরপুরে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত
রায়গঞ্জে মসজিদ-মন্দির, স্কুল ও কবরস্থানে ৩ শতাধিক গাছের চারা রোপণ
মেঘনায় নৌকা ডুবিতে নিখোঁজের দুই দিন পর ৩ ভাইবোনের মরদেহ উদ্ধার