শেরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের নাশকতার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
শেরপুরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ কর্তৃক দেশব্যাপী নাশকতা, বিশৃঙ্খলা, অরাজকতা সৃষ্টি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও বর্তমান যুবনেতা মোঃ শওকত হোসেনের নেতৃত্বে শহরের রঘুনাথ বাজারস্থ জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।
মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় জেলা বিএনপির কার্যালয়ের সামনে এসে সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন যুবনেতা মোঃ শওকত হোসেন, মনোয়ার হোসেন রূপক ও সজলসহ অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা অভিযোগ করে বলেন, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ দেশব্যাপী নাশকতা ও অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে জনসচেতনতা গড়ে তোলা এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তাঁরা।
সমাবেশে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
Aminur / Aminur
গজারিয়া ইউনিয়নে থানা পুলিশের মত বিনিময় সভা
কুড়িগ্রামে গাঁজা ও প্রাইভেটকারসহ ২ জন গ্রেফতার
শেরপুরে নারীর প্রলোভনে ডেকে নিয়ে বন্ধুকে হত্যা: ৩ বছর পর রহস্য উদঘাটন
ঠাকুরগাঁওয়ের বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা পালন করে আসছেনঃ মির্জা ফয়সল আমীন
বর্ণাঢ্য আয়োজনে পটুয়াখাালীতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
রায়গঞ্জে এমপির সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রতিবাদ ও মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন
মানিকগঞ্জে স্কুল শিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার
রংপুর মেডিকেলে ইন্টার্ন ডক্টরস সোসাইটির নির্বাচনে ড্যাব-ছাত্রদল প্যানেলের বিপুল জয়: সভাপতি শাহনেওয়াজ ও সম্পাদক রিয়াদ
ধামরাইয়ে অবৈধ টায়ার পুড়িয়ে তেল তৈরির কারখানা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর
টঙ্গীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র্যালি
পরীক্ষায় অংশ না নিয়েও কর্মকর্তার স্বজনদের নাম ফ্যামিলি কার্ড গণনাকারী নিয়োগের চূড়ান্ত তালিকায়
শিক্ষার জন্য কাজ করাই কি জাহাঙ্গীর আলমের অপরাধ?বাদ দেওয়া নিয়ে এলাকাবাসীর প্রশ্ন