ঢাকা বৃহষ্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

রাণীশংকৈলে খড়ের পালা থেকে পড়ে গিয়ে শিক্ষকের মৃত্যু


লেমন সরকার, রাণীশংকৈল photo লেমন সরকার, রাণীশংকৈল
প্রকাশিত: ২৪-৬-২০২৬ দুপুর ১:২

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে উঁচু খড়ের পালা থেকে পিছলে গিয়ে পাশে দেয়ালে পড়ে গুরুতর আহত হয়ে আজিজার রহমান (৪৬) নামে এক স্কুল শিক্ষকের মারা গেছেন। মঙ্গলবার (২৩ জুন) সন্ধ্যা ৭টায় পৌর শহরের টিএনটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত আজিজার রহমান টিএনটি এলাকার আজগর আলী মাস্টারের ছেলে। তিনি পূর্ব বলদানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ছিলেন। তিনি স্ত্রী, দু' মেয়ে ও এক ছেলেসহ অনেক আত্মীয়-স্বজন রেখে গেছেন। 

স্থানীয়রা জানান, আজিজার রহমান ঘটনার দিন বিকেলে তার বাড়ির বাইরের আঙিনায় খড়ের পালা দেয়ার কাজ করছিলেন। কাজ শেষে উঁচু পালা থেকে নামার সময় পা পিছলে পাশের দেয়ালের লোহার রডের আঘাতে তিনি মাথায় মারাত্মক আঘাত পান। গুরুতর আহত অবস্থায় পরিবারের লোকজন দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনি মারা যান। এ মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুতে উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি গভীর শোক প্রকাশ করেছে। বুধবার ২৪ জুন বিকেল আড়াইটায় স্থানীয় হেলিপ্যাড মাঝে জানাযা শেষে পার্শ্ববর্তী কবরস্থানে তার দাফন সম্পন্ন হবে

Aminur / Aminur

গজারিয়া ইউনিয়নে থানা পুলিশের মত বিনিময়  সভা

কুড়িগ্রামে গাঁজা ও প্রাইভেটকারসহ ২ জন গ্রেফতার

শেরপুরে নারীর প্রলোভনে ডেকে নিয়ে বন্ধুকে হত্যা: ৩ বছর পর রহস্য উদঘাটন

ঠাকুরগাঁওয়ের বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা পালন করে আসছেনঃ মির্জা ফয়সল আমীন

বর্ণাঢ্য আয়োজনে পটুয়াখাালীতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রায়গঞ্জে এমপির সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রতিবাদ ও মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন

মানিকগঞ্জে স্কুল শিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার

রংপুর মেডিকেলে ইন্টার্ন ডক্টরস সোসাইটির নির্বাচনে ড্যাব-ছাত্রদল প্যানেলের বিপুল জয়: সভাপতি শাহনেওয়াজ ও সম্পাদক রিয়াদ

ধামরাইয়ে অবৈধ টায়ার পুড়িয়ে তেল তৈরির কারখানা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর

টঙ্গীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি

পরীক্ষায় অংশ না নিয়েও কর্মকর্তার স্বজনদের নাম ফ্যামিলি কার্ড গণনাকারী নিয়োগের চূড়ান্ত তালিকায়

শিক্ষার জন্য কাজ করাই কি জাহাঙ্গীর আলমের অপরাধ?বাদ দেওয়া নিয়ে এলাকাবাসীর প্রশ্ন

গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত