ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

রাতের আঁধারে ধোপাজান নদীর বালি-পাথর লুট, পুলিশের অভিযানে ট্রলি-ট্রাকসহ আটক ২


কে এম শহীদুল, সুনামগঞ্জ  photo কে এম শহীদুল, সুনামগঞ্জ
প্রকাশিত: ২৪-৬-২০২৬ দুপুর ১:৫

সুনামগঞ্জের ডলুরা, জাহাঙ্গীরনগর ও হালুয়ারঘাট এলাকায় রাতের আঁধারে ট্রাকযোগে ধোপাজান চলতি নদীর বালি ও পাথর লুট করে নিয়ে যাচ্ছে একটি চক্র। এমন খবর পেয়ে সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রতন সেখের নির্দেশনায় পুলিশের বিশেষ অভিযানে পাথর ভর্তি ট্রলি ও ট্রাকসহ দুইজনকে আটক করা হয়েছে। জানা যায়, ধোপাজান নদী বেশ কয়েক বছর ধরে ইজারা বিহীন রয়েছে। একসময় এই নদীটি ছিল প্রাণবন্ত এবং স্থানীয় কৃষক, জেলে ও সাধারণ মানুষের জীবিকার অন্যতম উৎস। কিন্তু এখন নদীর বুক কেটে ও পাড় ভেঙে অবৈধভাবে বালি-পাথর তুলে নিয়ে যাচ্ছে বালিখেকো চক্র। নদীর উভয় পাড়ে দুইটি বিজিবি ক্যাম্প থাকার পরও তাদের সামনেই ট্রাকের পর ট্রাক ভর্তি করে নদীর সম্পদ লুট করা হচ্ছে। এতে নদীর স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে এবং পরিবেশের মারাত্মক ক্ষতিসহ আশপাশের ফসলি জমিও ঝুঁকিতে পড়ছে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রশাসনের নজরদারির মধ্যেও প্রতিরাতে ২০ থেকে ৩০টি ট্রাকে করে বালু ও পাথর বহন করে নিয়ে যাওয়া হচ্ছিল। এই অবৈধ লুটের তথ্য পেয়ে ২৪ জুন রাত ১টার দিকে সদর থানার ওসির নির্দেশনায় এসআই অভিজিতের নেতৃত্বে পুলিশের একটি চৌকস টিম অভিযান পরিচালনা করে বালি ভর্তি ট্রলি ও ট্রাকসহ দুইজনকে আটক করে। এ ব্যাপারে সদর থানার অফিসার ইনচার্জ মো. রতন সেখ (পিপিএম) ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “নদী বাঁচলে পরিবেশ বাঁচবে—এই উপলব্ধি নিয়েই এখনই পদক্ষেপ নেওয়া প্রয়োজন, নইলে একদিন হয়তো মানচিত্রে ধোপাজান নামের নদীটি শুধু স্মৃতিতেই থাকবে। সকলের সহযোগিতায় এই অবৈধ উত্তোলন বন্ধ হবে বলে আমি আশাবাদী। ইজারা বিহীন ধোপাজান নদীতে আমাদের পুলিশের অভিযান অব্যাহত আছে। আজ দুইজনকে আটক করে আদালতে প্রেরণ করা হয়েছে।”

Aminur / Aminur

রাজশাহীতে দৈনিক বার্তার সুবর্ণজয়ন্তী উদ্‌যাপন

বাগেরহাট টেকনিক্যাল স্কুল ও কলেজে মাদকাসক্তির কুফল ও এর প্রতিকার ইস্যুতে কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা

গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী

জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও

শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন

কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ

মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও

সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ

শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন

আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন

নাগরপুরে দশম শ্রেণির বখাটে ছাত্রর হাতে শিক্ষিকা লাঞ্ছিত