ময়মনসিংহ সিটিতে একাধিক নির্মাণ কাজের উদ্বোধন করেছেন মেয়র টিটু
আজ সকালে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ২১ নং ওয়ার্ডে ৫ কোটি ২৭ লক্ষ টাকা ব্যয়ে ৫ টি উন্নয়ন কাজের উদ্বোধন করেন মেয়র মোঃ ইকরামুল হক টিটু।
এর মধ্যে রয়েছে বাকৃবি ০২ নং গেটে ৪০০ মিটার, বাকৃবি সোহরাওয়ার্দী হলের পেছনে ১৩৫০ মিটার, বাকৃবি ই/৫ কোয়ার্টার থেকে বৈশাখী চত্বর পর্যন্ত ৫০০ মিটার, বিএফআরআই পানির ট্যাংকির পেছনে ৬২০ মিটার আরসিসি সড়ক এবং বাকৃবি ১ম গেট থেকে প্রশাসনিক ভবন পর্যন্ত ৯০০ মিটার পাইপ ড্রেনসহ ফুটপাত নির্মাণ।
এ সময় মেয়র বলেন, জনগণের অর্থে নির্মিত সড়ক, ড্রেন বা কোন উন্নয়ন কাজের যথাযথ মান অব্যশই নিশ্চিত করতে হবে। মানের প্রশ্নে কাউকে ছাড় দেওয়া হবে না।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ময়মনসিংহ সিটির মানুষের বিষয়ে আন্তরিক। তিনি সিটি কর্পোরেশন দিয়েছেন এবং সিটির মানুষের উন্নয়নে একাধিক উন্নয়ন প্রকল্প দিয়েছেন। এসব প্রকল্প যথাযথ বাস্তবায়নে কোথাও কোন দুর্বলতা দেখা দিলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ সময় ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র-৩ সামীমা আক্তার, ২১নং ওয়ার্ডের কাউন্সিলর মো: মোস্তফা ফারুক, ২৫ নং ওয়ার্ডের কাউন্সিলর মো: মনোয়ার হোসেন, নির্বাহী প্রকৌশলী মো: জহিরুল হক, সহকারী প্রকৌশলী মো: জসিম উদ্দিন, স্থানীয় গন্যমাণ্য ব্যক্তিবর্গ প্রমুখ উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
Link Copied