পেকুয়ায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
কক্সবাজারের পেকুয়ায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুর ১২ টার দিকে উপজেলা মিলনায়তন হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রফিকুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি এস এম নুরুল আকতার নিলয়, অফিসার ইর্নচাজ মেহেদী হাসান, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. আসাদুজ্জামান, রেঞ্জ কর্মকতা খালেকুজ্জামান, জনস্বাস্থ্য কর্মকর্তা সালাহ উদ্দিন, মগনামা ইউপি চেয়ারম্যান ইউনুছ চৌধুরী, বারবাকিয়া ইউপি চেয়ারম্যান মাওলানা বদিউল আলম, শিলখালী ইউপি চেয়ারম্যান কামাল হোছাইন, সদর ইউপির প্যানেল চেয়ারম্যান শাহনেওয়াজ আজাদ, পেকুয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আনসারী, জিএমসির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মারুফা দিদার, মাষ্টার রবিউল আলম, সাংবাদিক দেলোয়ার হোছাইন,সাংবাদিক সোহেল আজিম, সাংবাদিক বাহার উদ্দিন, সাংবাদিক মো.ইউনুস প্রমুখ।
সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক, চুরি-ডাকাতি, কিশোর গ্যাং, বাল্যবিবাহ প্রতিরোধ, যানজট নিরসন এবং জননিরাপত্তা জোরদারে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।
সভায় বক্তারা বলেন, উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং জনপ্রতিনিধিদের সমন্বিতভাবে কাজ করতে হবে। বিশেষ করে মাদক ব্যবসা ও সেবনের বিরুদ্ধে জোরালো অভিযান অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে কিশোর অপরাধ ও সামাজিক অবক্ষয় রোধে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান এবং সমাজের সচেতন মহলের সহযোগিতা কামনা করা হয়।
সভায় বাজার এলাকায় যানজট নিয়ন্ত্রণ, সড়ক দুর্ঘটনা হ্রাস, অবৈধ দখল উচ্ছেদ এবং জনসচেতনতা বৃদ্ধির বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, জনগণের জানমাল রক্ষা এবং একটি শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে প্রশাসন সর্বদা আন্তরিক। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকলের সহযোগিতা প্রয়োজন। যে কোনো অপরাধ বা অনিয়মের তথ্য প্রশাসনকে জানাতে জনগণকে এগিয়ে আসতে হবে।
সভা শেষে উপজেলার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সংশ্লিষ্ট সকল দপ্তরকে আরও সক্রিয়ভাবে দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং জননিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের সমন্বয় সভা অব্যাহত থাকবে বলে সভায় জানানো হয়।
Aminur / Aminur
গজারিয়া ইউনিয়নে থানা পুলিশের মত বিনিময় সভা
কুড়িগ্রামে গাঁজা ও প্রাইভেটকারসহ ২ জন গ্রেফতার
শেরপুরে নারীর প্রলোভনে ডেকে নিয়ে বন্ধুকে হত্যা: ৩ বছর পর রহস্য উদঘাটন
ঠাকুরগাঁওয়ের বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা পালন করে আসছেনঃ মির্জা ফয়সল আমীন
বর্ণাঢ্য আয়োজনে পটুয়াখাালীতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
রায়গঞ্জে এমপির সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রতিবাদ ও মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন
মানিকগঞ্জে স্কুল শিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার
রংপুর মেডিকেলে ইন্টার্ন ডক্টরস সোসাইটির নির্বাচনে ড্যাব-ছাত্রদল প্যানেলের বিপুল জয়: সভাপতি শাহনেওয়াজ ও সম্পাদক রিয়াদ
ধামরাইয়ে অবৈধ টায়ার পুড়িয়ে তেল তৈরির কারখানা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর
টঙ্গীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র্যালি
পরীক্ষায় অংশ না নিয়েও কর্মকর্তার স্বজনদের নাম ফ্যামিলি কার্ড গণনাকারী নিয়োগের চূড়ান্ত তালিকায়
শিক্ষার জন্য কাজ করাই কি জাহাঙ্গীর আলমের অপরাধ?বাদ দেওয়া নিয়ে এলাকাবাসীর প্রশ্ন