বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উপলক্ষে সন্দ্বীপে র্যালি, আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত
“জলবায়ু পরিবর্তন: আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা” প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উপলক্ষে সন্দ্বীপে র্যালি, আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
২৪ জুন বুধবার সন্দ্বীপ উপজেলা কমপ্লেক্সের কনফারেন্স কক্ষে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর সহযোগিতায় এবং এসডিআই বাস্তবায়িত Sustainable Microenterprise and Resilient Transformation (SMART) Project-এর উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা আমজাদ হোসেন। তিনি তাঁর বক্তব্যে পরিবেশ রক্ষা, বৃক্ষরোপণ এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সকলকে সচেতন ও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সন্দ্বীপ থানার এ্যাসিল্যান্ড আব্দুল্যাহ আল-মামুনসন্দ্বীপ থানার ওসি সুজন হালদার, উপজেলা কৃষি কর্মকর্তা মারুফ হাসান,উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মানস বিশ্বাস, এসডিআই সন্দ্বীপ অঞ্চলের আরএম ফজলুল হক সহ বিভিন্ন রাজনৈতিক দল ও সুশীল সমাজের প্রতিনিধি বৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন এসডিআই স্মার্ট প্রজেক্টের ব্যবস্থাপক মাহবুব আলম।
এ সময় আরো উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারি কর্মকর্তা, সামাজিক সংগঠনের প্রতিনিধি, প্রকল্পের উপকারভোগী ও সদস্যবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষের অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরিবেশ সংরক্ষণ, প্লাস্টিক দূষণ রোধ, জীববৈচিত্র্য রক্ষা এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠান শেষে পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা কমপ্লেক্স এলাকা প্রদক্ষিণ করে। পরে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের অংশ হিসেবে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। একই সঙ্গে সদস্যদের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষায় বেশি বেশি গাছ লাগানো এবং গাছের যথাযথ পরিচর্যার ওপর গুরুত্বারোপ করেন।
Aminur / Aminur
গজারিয়া ইউনিয়নে থানা পুলিশের মত বিনিময় সভা
কুড়িগ্রামে গাঁজা ও প্রাইভেটকারসহ ২ জন গ্রেফতার
শেরপুরে নারীর প্রলোভনে ডেকে নিয়ে বন্ধুকে হত্যা: ৩ বছর পর রহস্য উদঘাটন
ঠাকুরগাঁওয়ের বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা পালন করে আসছেনঃ মির্জা ফয়সল আমীন
বর্ণাঢ্য আয়োজনে পটুয়াখাালীতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
রায়গঞ্জে এমপির সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রতিবাদ ও মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন
মানিকগঞ্জে স্কুল শিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার
রংপুর মেডিকেলে ইন্টার্ন ডক্টরস সোসাইটির নির্বাচনে ড্যাব-ছাত্রদল প্যানেলের বিপুল জয়: সভাপতি শাহনেওয়াজ ও সম্পাদক রিয়াদ
ধামরাইয়ে অবৈধ টায়ার পুড়িয়ে তেল তৈরির কারখানা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর
টঙ্গীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র্যালি
পরীক্ষায় অংশ না নিয়েও কর্মকর্তার স্বজনদের নাম ফ্যামিলি কার্ড গণনাকারী নিয়োগের চূড়ান্ত তালিকায়
শিক্ষার জন্য কাজ করাই কি জাহাঙ্গীর আলমের অপরাধ?বাদ দেওয়া নিয়ে এলাকাবাসীর প্রশ্ন
গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত
Link Copied