ঢাকা শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

দুর্নীতিমুক্ত হাটিকুমরুল ইউনিয়ন গড়তে চান চেয়ারম্যান পদপ্রার্থী উজ্জ্বল


কাইয়ুম মাহমুূদ, উল্লাপাড়া  photo কাইয়ুম মাহমুূদ, উল্লাপাড়া
প্রকাশিত: ২৪-৬-২০২৬ দুপুর ২:৫

সিরাজগঞ্জের সলঙ্গা থানার ৯নং হাটিকুমরুল ইউনিয়নকে একটি আধুনিক, জনবান্ধব ও সম্পূর্ণ দুর্নীতিমুক্ত ইউনিয়ন হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ও বিশিষ্ট সমাজসেবক উজ্জ্বল। এলাকার সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং ইউনিয়ন পরিষদের সেবা শতভাগ স্বচ্ছতার সাথে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে তিনি নিরলসভাবে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।

​ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ ও সাধারণ ভোটারদের সাথে মতবিনিময়কালে তিনি এই অঙ্গীকার করেন। এ সময় তাঁর সাথে এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক তরুণ ও সাধারণ ভোটার উপস্থিত ছিলেন।

​পথসভা ও গণসংযোগে চেয়ারম্যান পদপ্রার্থী উজ্জ্বল বলেন, "৯নং হাটিকুমরুল ইউনিয়ন সিরাজগঞ্জের একটি গুরুত্বপূর্ণ অঞ্চল। কিন্তু সঠিক নেতৃত্ব এবং স্বচ্ছতার অভাবে এ অঞ্চলের মানুষ এখনো তাদের কাঙ্ক্ষিত নাগরিক সুবিধা থেকে বঞ্চিত। নির্বাচিত হতে পারলে আমি প্রথমেই ইউনিয়ন পরিষদকে দালালমুক্ত ও দুর্নীতিমুক্ত ঘোষণা করব। জন্ম নিবন্ধন, নাগরিক সনদ বা ওয়ারিশ কায়েম সনদের জন্য সাধারণ মানুষকে যেন কোনো হয়রানির শিকার হতে না হয়, তা নিশ্চিত করা হবে।"

​তিনি আরও বলেন, "সরকারি বিভিন্ন অনুদান যেমন— বয়স্ক ভাতা, বিধবা ভাতা, ভিজিডি ও টিসিবির কার্ড বিতরণে অতীতে নানা অনিয়মের অভিযোগ রয়েছে। আমি দায়িত্ব পেলে কোনো স্বজনপ্রীতি বা আর্থিক লেনদেন ছাড়াই প্রকৃত দুস্থ ও অসহায় মানুষের মাঝে এসব সুবিধা বণ্টন করব। প্রতিটি উন্নয়ন প্রকল্পের পাই-পাই হিসাব জনগণের সামনে প্রকাশ করা হবে।"

​স্থানীয় তরুণ ও সাধারণ ভোটারদের সাথে কথা বলে জানা যায়, এলাকায় একজন সৎ, যোগ্য ও তরুণ নেতৃত্বের দীর্ঘদিনের চাহিদা ছিল। উজ্জ্বল সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থাকেন এবং এলাকার মাদক ও অপরাধমুক্ত সমাজ গঠনে সোচ্চার ভূমিকা রাখছেন। তার এই 'দুর্নীতিমুক্ত ইউনিয়ন' গড়ার অঙ্গীকারে সাধারণ ভোটারদের মাঝে ব্যাপক উদ্দীপনা ও আশার আলো দেখা দিয়েছে।

​চেয়ারম্যান পদপ্রার্থী উজ্জ্বল হাটিকুমরুল ইউনিয়নের সর্বস্তরের মানুষের কাছে দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করে বলেন, "চেয়ারম্যান পদটি আমার কাছে কোনো ক্ষমতার উৎস নয়, বরং জনগণের সেবক হওয়ার মাধ্যম। আপনারা পাশে থাকলে আমরা সবাই মিলে একটি বৈষম্যহীন ও আদর্শের হাটিকুমরুল ইউনিয়ন গড়ে তুলব।

Aminur / Aminur

কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু

বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক

নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ

পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি

মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা

কুড়িগ্রামের চ‌রে জমি দখলকে কেন্দ্র ক‌রে সংঘর্ষ, নিহত ১

গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত

নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন

চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র‍্যাব-৫

আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন

রাজস্থলীতে র‌্যালি মধ্যে দিয়ে ও আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত