ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

শিক্ষার্থীদের যৌন হেনস্থার অভিযোগ: সপ্তাহ ধরে পলাতক প্রধান শিক্ষক


মান্দা প্রতিনিধি photo মান্দা প্রতিনিধি
প্রকাশিত: ২৪-৬-২০২৬ দুপুর ২:৭

নওগাঁর মান্দা উপজেলার ২৩ নম্বর নবগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শিক্ষার্থীদের যৌন হেনস্তার অভিযোগ উঠেছে প্রধান শিক্ষক সুমেন্দ্রনাথ হাজরার বিরুদ্ধে। এ ঘটনায় অভিভাবক ও স্থানীয় মহলের তীব্র ক্ষোভের মুখে এক সপ্তাহেরও বেশি সময় ধরে বিদ্যালয়ে অনুপস্থিত রয়েছেন অভিযুক্ত এই শিক্ষক। ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

জানা গেছে, গত ১৫ জুন (সোমবার) বিষয়টি প্রকাশ্যে আসার পর থেকেই অভিযুক্ত প্রধান শিক্ষক সুমেন্দ্রনাথ হাজরা বিদ্যালয়ে যাওয়া বন্ধ করে দিয়েছেন এবং আত্মগোপনে রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরেই ওই প্রধান শিক্ষক কোমলমতি শিশু শিক্ষার্থীদের বিভিন্নভাবে যৌন নিপীড়ন করে আসছিলেন। সম্প্রতি অত্যাচারের মাত্রা ছাড়িয়ে গেলে ভুক্তভোগী শিক্ষার্থীরা পরিবারের কাছে মুখ খোলে। বিষয়টি জানাজানি হলে বিক্ষুব্ধ অভিভাবক ও স্থানীয় জনতা বিদ্যালয়ে গিয়ে প্রধান শিক্ষকের অফিস কক্ষ ঘেরাওয়ের চেষ্টা করেন। তবে বেগতিক দেখে তিনি কৌশলে পালিয়ে যান। এরপর থেকে তিনি আর বিদ্যালয়ে আসেননি। বর্তমানে তিনি ‘মেডিকেল ছুটি’র অজুহাতে ঘুরে বেড়াচ্ছেন বলে অভিযোগ উঠেছে।

এ ঘটনায় শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় বাসিন্দারা ফুঁসে উঠেছেন। তারা অবিলম্বে ওই শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এদিকে অভিযোগের বিষয়ে বক্তব্য জানার জন্য প্রধান শিক্ষক সুমেন্দ্রনাথ হাজরার মুঠোফোনে যোগাযোগ করা হলে, তিনি কোনো মন্তব্য না করে সংযোগটি বিচ্ছিন্ন করে দেন।

এ বিষয়ে মান্দা উপজেলা শিক্ষা কর্মকর্তা ড. সাবরিনা আনামের সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, ”ঘটনাটি জানার পরপরই সহকারী শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলামকে প্রধান করে একটি ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। কমিটি ইতিমধ্যেই তদন্তের যাবতীয় কার্যক্রম শেষ করে প্রতিবেদন জেলা প্রাথমিক শিক্ষা অফিসে জমা দিয়েছে। প্রাথমিক তদন্তে যৌন নিপীড়নের অভিযোগের সত্যতা পাওয়া গেছে। তার বিরুদ্ধে দ্রুতই বিভাগীয় ও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

Aminur / Aminur

ভারতের চোরাই মালসহ গ্রেফতার -১

ধামইরহাট উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে সমাবেশ ও মিছিল

কুড়িগ্রামে ৭ম কাব ক্যামপুরি অনুষ্ঠিত

বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের পুরস্কার বিতরণ

গাসিকে নাগরিক সেবা ডিজিটালাইজেশন: হোল্ডিং ট্যাক্স ও ট্রেড লাইসেন্স অটোমেশনের সফটওয়্যার চালু

টাঙ্গাইল বন বিভাগের ১২ একর জমি দখলের অভিযোগ দুর্নীতির বরপুত্র শিক্ষা কর্মকর্তা নূর মোহাম্মদ এর বিরুদ্ধে

ঠাকুরগাঁওয়ে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ভূল্লীতে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ভূরুঙ্গামারীতে ‘স্পেস টু লিড’ প্রকল্পের ত্রৈমাসিক সমন্বয় সভা

উলিপুর সরকারি কলেজে নবীন বরন অনুষ্ঠিত

জামিনে বের হয়ে এসে মাদকব্যবসায়ি ফের গ্রেপ্তার

পাবনায় মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

লাকসামে নওয়াব ফয়জুন্নেচ্ছা সরকারি কলেজের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

বগুড়ায় মাইক্রোবাস-ট্রাক সংঘর্ষে প্রবাসীসহ নিহত ২