ভূরুঙ্গামারীতে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় ২০২৫-২০২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উফশী রোপা আমন ধান ও মরিচ ফসলের উৎপাদন বৃদ্ধি এবং ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের সহায়তায় বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৩ জুন) সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ভূরুঙ্গামারীর আয়োজনে উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে এ উপলক্ষে এক আলোচনা সভা ও বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, উপজেলার বিভিন্ন ইউনিয়নের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে উফশী রোপা আমন চাষাবাদের জন্য জনপ্রতি ৫ কেজি ধান বীজ, ২০ কেজি ডিএপি সার এবং ২০ কেজি এমওপি (পটাশ) সার বিনামূল্যে তিন হাজার কৃষকের মাঝে বিতরণ করা হবে। পাশাপাশি উপজেলার ৯০ জন কৃষকের মাঝে মরিচ চাষ সম্প্রসারণের লক্ষ্যে উন্নত জাতের মরিচ বীজ বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল জব্বারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমৃত দেব নাথ। তিনি তার বক্তব্যে বলেন, সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচি কৃষি উৎপাদন বৃদ্ধি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। কৃষকদের আধুনিক ও উন্নত প্রযুক্তিনির্ভর কৃষিকাজে উদ্বুদ্ধ করার মাধ্যমে দেশের কৃষি খাতকে আরও সমৃদ্ধ করা সম্ভব। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা সরোয়ার তৌহিদ, বিভিন্ন ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত কৃষি উপ-সহকারী কর্মকর্তাগণ, উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী আলাউদ্দিন মন্ডল, সদস্য সচিব শহিদুল ইসলাম আকন্দ এবং উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত সদস্য সচিব মো. আনোয়ার হোসেন প্রমুখ । অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিপুল সংখ্যক ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক অংশগ্রহণ করেন। কৃষকরা সরকারের এ ধরনের সহায়তা কর্মসূচিকে স্বাগত জানিয়ে বলেন, বিনামূল্যে উন্নতমানের বীজ ও সার পাওয়ায় তাদের উৎপাদন খরচ কমবে এবং ফসলের ফলন বৃদ্ধিতে ইতিবাচক প্রভাব পড়বে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা কৃষিবিদ আব্দুল জব্বার জানান, কৃষি উৎপাদন বৃদ্ধি, কৃষকদের জীবনমান উন্নয়ন এবং টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে সরকারের বিভিন্ন কৃষি সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এমএসএম / এমএসএম
কুমিল্লায় মেঘনা এক্সপ্রেস লাইনচ্যুত, ঢাকা-চট্টগ্রাম ট্রেন চলাচল বন্ধ
হালদা নদীর প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র রক্ষায় হাটহাজারী মৎস্য অধিদপ্তরের অভিযান
চৌগাছায় লেপ তোশকের গোডাউনে আগুন প্রায় ৮ লাখ টাকার ক্ষতি
বাগেরহাটে বিপুল পরিমান ইয়াবাসহ বিত্রেুতা গেফতার
আদমদীঘি প্রেসক্লাবে বিএনপি নেতার মতবিনিময়
বাজেটকে কেন্দ্র করে পাবনায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত
সাংবাদিকদের দেখেই ক্ষেপে গেলেন,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.সুমী আক্তার
রায়গঞ্জে নারী অধিকার ও জেন্ডার সমতা প্রতিষ্ঠায় মতবিনিময় সভা
প্রবাসীদের নিয়ে স্বেচ্ছাসেবী সংগটন "নয় বাড়ীয়া ফোরাম"র নতুন কমিটি ঘোষণা
লামায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত
শালিখায় গঙ্গাদেবীর পূজা ও গঙ্গা স্নানের মেলা অনুষ্ঠিত
পাঁচবিবি উপজেলায় চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী জিয়াউল ফেরদৌস রাইট, মাঠে সক্রিয় জনসংযোগ