হোমনায় কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ২৬ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা, গ্রেফতার-১
কুমিল্লার হোমনায় নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের চেষ্টার অভিযোগে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ২৬ জন নেতাকর্মীর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে। এ ছাড়াও আরও ১০০ থেকে ১২০ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়ের করেছে পুলিশ। ২৪ জুন হোমনা থানার এসআই মীর হোসেন বাদী হয়ে হোমনা থানায় এ মামলা দায়ের করেন। মামলায় অভিযান চালিয়ে ভাষানিয়া ইউনিয়নের মহসিন আহমেদকে গ্রেফতার করেছে। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টমাস বড়ুয়া বলেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কার্যক্রম পরিচালনা ও প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের চেষ্টার অভিযোগে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় পুলিশ বিশেষ ক্ষমতা আইনসহ সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়। এ ঘটনায় একজনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারের জন্য অভিযান চলছে। এ ছাড়া বিভিন্ন মামলায় যুবলীগ নেতা জাকির বাঘা ও স্বেচ্ছাসেবক লীগ নেতা জাকারিয়া রিয়াদ কে গ্রেফতার হয়েছে।
এমএসএম / এমএসএম
গজারিয়া ইউনিয়নে থানা পুলিশের মত বিনিময় সভা
কুড়িগ্রামে গাঁজা ও প্রাইভেটকারসহ ২ জন গ্রেফতার
শেরপুরে নারীর প্রলোভনে ডেকে নিয়ে বন্ধুকে হত্যা: ৩ বছর পর রহস্য উদঘাটন
ঠাকুরগাঁওয়ের বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা পালন করে আসছেনঃ মির্জা ফয়সল আমীন
বর্ণাঢ্য আয়োজনে পটুয়াখাালীতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
রায়গঞ্জে এমপির সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রতিবাদ ও মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন
মানিকগঞ্জে স্কুল শিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার
রংপুর মেডিকেলে ইন্টার্ন ডক্টরস সোসাইটির নির্বাচনে ড্যাব-ছাত্রদল প্যানেলের বিপুল জয়: সভাপতি শাহনেওয়াজ ও সম্পাদক রিয়াদ
ধামরাইয়ে অবৈধ টায়ার পুড়িয়ে তেল তৈরির কারখানা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর
টঙ্গীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র্যালি
পরীক্ষায় অংশ না নিয়েও কর্মকর্তার স্বজনদের নাম ফ্যামিলি কার্ড গণনাকারী নিয়োগের চূড়ান্ত তালিকায়
শিক্ষার জন্য কাজ করাই কি জাহাঙ্গীর আলমের অপরাধ?বাদ দেওয়া নিয়ে এলাকাবাসীর প্রশ্ন
গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত
Link Copied