নেত্রকোণায় স্ত্রীকে বালিশ চাপা ও গলাটিপে হত্যা ঘটনায় স্বামীর মৃত্যুদণ্ড
নেত্রকোণার কলমাকান্দা উপজেলায় যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের পর বালিশ চাপা ও গলাটিপে হত্যার দায়ে স্বামী শফিকুল ইসলামকে (৪১) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। অর্থদণ্ড অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড ভোগ করতে হবে।
বুধবার (২৪ জুন) বিকেলে নেত্রকোনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এ কে এম এমদাদুল হক এ রায় ঘোষণা করেন।
তবে মামলায় অভিযুক্ত শফিকুল ইসলামের বাবা তোরাব আলী ও মা সখিনা খাতুনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত তাদের বেকসুর খালাস দেন।
রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত শফিকুল ইসলাম আদালতে উপস্থিত ছিলেন।
তিনি কলমাকান্দা উপজেলার কৈলাটী ইউনিয়নের ক্ষুদ্র সিধলী গ্রামের বাসিন্দা এবং তোরাব আলীর ছেলে। নির্যাতনে নিহত পারভীন আক্তার (২৬) বারহাট্টা উপজেলার রত্নপুর গ্রামের সোনা মিয়ার মেয়ে।
মামলার এজাহার ও আদালত সূত্রে জানা যায়, বিয়ের পর থেকেই শফিকুল ইসলাম তার বাবা-মায়ের সহযোগিতায় যৌতুকের দাবিতে পারভীনের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে আসছিলেন। ২০১৯ সালের ২৫ মার্চ শফিকুল ইসলাম তার স্ত্রীর বাবার বাড়ি থেকে এক লাখ টাকা যৌতুক দাবি করেন। পারভীন ওই টাকা আনতে অস্বীকৃতি জানালে তাকে মারধর করা হয়। নির্যাতনের মুখে তিনি বাবার বাড়িতে চলে যান। পরে স্থানীয় ইউপি সদস্য ও গণ্যমান্য ব্যক্তিদের মধ্যস্থতায় সালিশের মাধ্যমে বিষয়টি মীমাংসা করে তাকে পুনরায় স্বামীর বাড়িতে পাঠানো হয়। কিন্তু এরপরও যৌতুকের দাবিতে নির্যাতন অব্যাহত থাকে।
মামলার বিবরণ অনুযায়ী,২০১৯ সালের ২৬ এপ্রিল গভীর রাতে শফিকুল ইসলাম পারভীনকে মারধরের পর বালিশ চাপা দিয়ে এবং গলা টিপে হত্যা করেন।
ঘটনার পরদিন নিহতের ভাই মো. আবু ইউসুফ বাদী হয়ে কলমাকান্দা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় স্বামী শফিকুল ইসলাম,শ্বশুর তোরাব আলী,শাশুড়ি সখিনা খাতুন এবং অজ্ঞাতনামা আরও ২-৩ জনকে আসামি করা হয়।
দীর্ঘ তদন্ত, সাক্ষ্য-প্রমাণ গ্রহণ ও বিচারিক কার্যক্রম শেষে আদালত মূল অপরাধী হিসেবে শফিকুল ইসলামকে মৃত্যুদণ্ড প্রদান করেন এবং অপর দুই আসামিকে খালাস দেন।
মামলার রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) মো. নুরুল কবির রুবেল রায়ের বিষয়টি নিশ্চিত করে বলেন, “২০১৯ সালের এই হত্যাকাণ্ডে স্ত্রীকে নির্যাতনের পর হত্যা করার অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত শফিকুল ইসলামকে মৃত্যুদণ্ড দিয়েছেন। আদালতের এ রায়ে রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট।”
এমএসএম / এমএসএম
নেত্রকোণার মদনে মাদক সেবনের অভিযোগে পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদকসহ আটক-৪
ধনবাড়ীতে প্রতিবন্ধীদের আত্মকর্মসংস্থানে বিনামূল্যে প্রশিক্ষণ
আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান অনুষ্ঠিত
উজিরপুরে পূজামণ্ডপ পরিদর্শনে বরিশাল রেঞ্জ ডিআইজি: ‘দুষ্কৃতকারীদের কোনো ধর্ম নেই, প্রতিহতে পুলিশ প্রস্তুত’
ভোলার বাংলাবাজার কলেজে প্রথম বর্ষের নবীনবরণ ও বৃত্তি প্রদান অনুষ্ঠান
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
মাদারীপুরে মুক্তমঞ্চের সামনে একাধিক ককটেল বিস্ফোরণ
নওগাঁর আত্রাইয়ে বজ্রপাত রোধে আনসার-ভিডিপির আড়াই কিলোমিটার সড়কে ২ হাজার ৫০০ তালবীজ রোপণ
বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ
অন্ধকার সড়কে আলোর ব্যবস্থা করলেন প্রবাসী বাবুল খন্দকার
পিরোজপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৬ পালন
কুড়িগ্রামে নিষিদ্ধ হাইড্রোলিক হর্ন জব্দ, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা