বাঁশখালীতে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ৩, পিকআপ জব্দ
চট্টগ্রামের বাঁশখালী এসে ডাকাতির প্রস্তুতিকালে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার ও বাগেরহাট জেলার ফকিরহাট থানধীন শ্যামনগর এলাকার ৩ ডাকাত সদস্যকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে বাঁশখালী থানা পুলিশ। এসময় ডাকাতি ও অস্ত্র বহনকাজে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করা হয়।
বুধবার (২৪ জুন) গভীর রাতে উপজেলার বৈলছড়ী ইউনিয়নের চেচুরিয়া গ্রামের ৭ নম্বর ওয়ার্ডের মন্টু তালুকদারের চায়ের দোকানের সামনে পাকা রাস্তার উপর ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলার ডাকাত দলের এই ৩ সদস্যকে করে পুলিশ। গ্রেফতার আসামীরা হলো- চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বিলপুর গ্রামের পেঁচু হাজীর বাড়ীর মৃত আব্দুর রহিমের পুত্র নুর মোহাম্মদ (৩৭), বাগেরহাট জেলার ফকিরহাট থানাধীন পাগলা শ্যামনগর গ্রামের ইউসুফ আলী শেখ এর পুত্র কামরুল ইসলাম শেখ (৪৯) এবং আনোয়ারা উপজেলার সৈয়দ কুচাইয়া গ্রামের খলিফার বাড়ী ৪ নম্বর ওয়ার্ড এলাকার মৃত মোঃ ইব্রাহীমের পুত্র শাহাদাত হোসেন (৩৫)।
পুলিশ সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বাঁশখালী থানা পুলিশ এসআই কাজী আবু কাউছার ও এএসআই মনির হোসেন এর নেতৃত্বে বাঁশখালী থানা পুলিশ সদস্যের একটি টিম ঘটনাস্থলে চেকপোস্ট বসিয়ে এই অভিযান পরিচালনা করে পিকআপ গাড়িতে থাকা উপরোক্ত ০৩ জন আসামীকে গ্রেফতার করা হয় এবং অজ্ঞাতনামা ৭-৮ জন ব্যক্তি গাড়ি থেকে নেমে পালিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে ধৃত আসামীদের দেহ ও ব্যবহৃত পিকআপ গাড়ি তল্লাশি করে ৩টি রামদা, ১টি চাইনিজ কুড়াল,১টি লোহার কাটার এবং ডাকাতির উদ্দেশ্যে ব্যবহৃত ০১টি পিকআপ গাড়ি উদ্ধার পূর্বক জব্দ করার বিষয়টি নিশ্চিত করেন থানা সেকেন্ড অফিসার এসআই আরিফুল ইসলাম।গ্রেফতার ও উদ্ধার সংক্রান্তে সত্যতা নিশ্চিত করে বাঁশখালী থানা অফিসার ইনচার্জ (ওসি) রবিউল হক জানান, গ্রেফতার আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এমএসএম / এমএসএম
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি