ঢাকা রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

চাঁদপুরে গাঁজাসহ কারবারিকে আটক করেছে কোস্ট গার্ড


আলআমিন ভূঁইয়া, চাঁদপুর photo আলআমিন ভূঁইয়া, চাঁদপুর
প্রকাশিত: ২৪-৬-২০২৬ রাত ৯:৫১

চাঁদপুর শহরের বড়স্টেশন এলাকায় অভিযান চালিয়ে ১৬ কেজি গাঁজাসহ শামীম মোল্লা (২৬) নামে কারবারিকে আটক করেছে কোস্ট গার্ড।

বুধবার (২৪ জুন) বিকেলে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

আটক শামীম মোল্লা গোপালগঞ্জ জেলার কাশীয়ানী থানার ফুকরা এলাকার দক্ষিণ ফুকরা গ্রামের কদম আলী মোল্লার ছেলে।

মিডিয়া কর্মকর্তা বলেন, শহরের বড় স্টেশন সংলগ্ন এলাকায় দুপুর দুইটার দিকে  গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন চাঁদপুর কর্তৃক বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন ওই এলাকায় সন্দেহজনক একজন ব্যক্তিকে তল্লাশি করে তার সাথে থাকা লাগেজ ও ব্যাগ হতে প্রায় ৪ লাখ ৮০ হাজার টাকা মূল্যের ১৬ কেজি গাঁজা জব্দসহ তাকে আটক করা হয়।

জব্দ গাঁজা ও আটক মাদক কারবারি শামীম মোল্লার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। আটক ব্যাক্তির তথ্য মতে তিনি এই গাঁজা কুমিল্লা থেকে ক্রয় করে বিক্রির জন্য চাঁদপুর হয়ে শরীয়তপুর যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন।

তিনি আরও বলেন, ভয়াবহ মাদকের বিস্তার রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

এমএসএম / এমএসএম

তারাগঞ্জে বিভিন্ন কর্মসূচিতে এমপি ব্যারিস্টার শাকিলা ফারজানা

বিতর্কিত এসআই নেয়ামতের বিরুদ্ধে ঘুষ-চাঁদাবাজির মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ

গৌরনদীতে গভীর রাতে সৌদি প্রবাসীর বাড়ির দেয়াল ও সিসিটিভি ক্যামেরা ভাঙচুর

রূপসার ফখরুল হত্যার ঘটনায় ‘কাটাপ্পা’ গ্রেপ্তার

কাছাইট গ্রামের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান মহারাজ আর নেই

শিক্ষার্থীদের বইমুখী করতে পেকুয়ায় গ্রন্থপাঠ কার্যক্রম

অভয়নগরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন, চার চাষিকে পুরস্কার

শ্রীনগরে মদ্যপ অবস্থায় কৃষক দল নেতার নাচগানের ভিডিও ভাইরাল

পটুয়াখালীতে ‘জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন

নেত্রকোণার কলমাকান্দায় ছয় দফা দাবিতে দুই বিদ্যালয়ের শিক্ষার্থীদের মানববন্ধন-সহস্রাধিক শিক্ষার্থী-অভিভাবকের অংশগ্রহণ

উলিপুরে জাতীয় মৎস পক্ষের উদ্বোধন

মাছের পোনা অবমুক্তকরণের মাধ্যমে গোপালগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন

চরম অনিশ্চয়তায় কাটছে কিশোর রাহুলের জীবন