ঢাকা বুধবার, ২৪ জুন, ২০২৬

ত্রিশালে আলিম পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল


ত্রিশাল প্রতিনিধি  photo ত্রিশাল প্রতিনিধি
প্রকাশিত: ২৪-৬-২০২৬ রাত ৯:৫২

ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বাগান ইসলামীয়া আলিম মাদরাসায় ২০২৬ সালের আলিম পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা, দোয়া মাহফিল ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৪ জুন) মাদরাসার মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাগান ইসলামীয়া আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা ফয়জুর রহমান। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিশাল রিপোর্টার্স ইউনিটির সভাপতি এইচ এম জোবায়ের হোসাইন।

মাদরাসার আরবি প্রভাষক মো. আব্দুল হামিদ-এর সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপাধ্যক্ষ মোহাম্মদ আজহারুল ইসলাম, সহকারী অধ্যাপক শাহনাজ বেগম, হোসনে আরা বেগম, মো. শাহিনুর রহমান, আবুল কালাম আজাদ, এনামুল হক, প্রভাষক নূরজাহান আক্তার, সিনিয়র শিক্ষক এ.কে.এম. আব্দুর রাজ্জাক, প্রভাষক হাবিবুল ইসলাম, কামরুন্নাহার পলি, সিনিয়র শিক্ষক মো. হারুন-অর-রশিদ, নার্গিস আফরোজ, সহকারী মৌলভী ছাইফুল ইসলাম, সিনিয়র শিক্ষক মোহাম্মদ এছাহাক আলী, সহকারী মৌলভী মোহাম্মদ গোলাম মোস্তফা, সিনিয়র শিক্ষক মো. আশরাফুল আলম, আরবি প্রভাষক মোহাম্মদ আলী, সহকারী শিক্ষক মো. মিজানুর রহমান, ইবতেদায়ি প্রধান আনছারুল হক, সহকারী মৌলভী হেলেনা খাতুন এবং সহকারী শিক্ষক জয়নব আজার প্রমুখ।

বক্তারা বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে নৈতিকতা, অধ্যবসায় ও আত্মবিশ্বাসের সঙ্গে পরীক্ষায় অংশগ্রহণের আহ্বান জানান। তারা শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে দেশ, জাতি ও দ্বীনের কল্যাণে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার পরামর্শ দেন।

অনুষ্ঠানের শেষপর্বে বিদায়ী পরীক্ষার্থীদের মাঝে স্মারক ক্রেস্ট ও প্রয়োজনীয় পরীক্ষা সামগ্রী বিতরণ করা হয়। পরে তাদের সফলতা, সুস্বাস্থ্য ও সমৃদ্ধ ভবিষ্যৎ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

নারায়ণগঞ্জে সওজের দখলকৃত জায়গা থেকে অবৈধ স্থাপনা দ্রুত উচ্ছেদ করা হবে: নির্বাহী প্রকৌশলী আব্দুর রহিম

কুমিল্লায় মেঘনা এক্সপ্রেস লাইনচ্যুত, ঢাকা-চট্টগ্রাম ট্রেন চলাচল বন্ধ

হালদা নদীর প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র রক্ষায় হাটহাজারী মৎস্য অধিদপ্তরের অভিযান

চৌগাছায় লেপ তোশকের গোডাউনে আগুন প্রায় ৮ লাখ টাকার ক্ষতি

বাগেরহাটে বিপুল পরিমান ইয়াবাসহ বিত্রেুতা গেফতার

আদমদীঘি প্রেসক্লাবে বিএনপি নেতার মতবিনিময়

বাজেটকে কেন্দ্র করে পাবনায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত

সাংবাদিকদের দেখেই ক্ষেপে গেলেন,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.সুমী আক্তার

রায়গঞ্জে নারী অধিকার ও জেন্ডার সমতা প্রতিষ্ঠায় মতবিনিময় সভা

প্রবাসীদের নিয়ে স্বেচ্ছাসেবী সংগটন "নয় বাড়ীয়া ফোরাম"র নতুন কমিটি ঘোষণা

লামায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

শালিখায় গঙ্গাদেবীর পূজা ও গঙ্গা স্নানের মেলা অনুষ্ঠিত

পাঁচবিবি উপজেলায় চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী জিয়াউল ফেরদৌস রাইট, মাঠে সক্রিয় জনসংযোগ