ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

জার্সি পরে গেলে সবজিতে বিশেষ ছাড়


কামরুল হাসান, ঠাকুরগাঁও photo কামরুল হাসান, ঠাকুরগাঁও
প্রকাশিত: ২৪-৬-২০২৬ রাত ৯:৫২

ফুটবল বিশ্বকাপ ঘিরে উন্মাদনার কমতি নেই বাঙালির। প্রিয় দলকে সমর্থন জানাতে কেউ বাড়ির ছাদে ওড়ান পতাকা, কেউ রাঙান দেয়াল, আবার কেউ সাজান নিজেদের যানবাহন। তবে এবার সেই উন্মাদনা ছড়িয়ে পড়েছে সবজির দোকানেও। ঠাকুরগাঁও সদর উপজেলার গোবিন্দনগরে কাঁচাবাজারে আরতে আর্জেন্টিনা ফুটবল দলের প্রতি ভালোবাসা থেকে এক সবজি ব্যবসায়ীর ব্যতিক্রমী উদ্যোগ এখন এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
বাজারের সাধারণ একটি সবজির দোকান এখন পরিচিত ‘আর্জেন্টিনা সবজি ভান্ডার’ নামে। দোকানজুড়ে নীল-সাদা আর্জেন্টাইন পতাকার সাজসজ্জা, আর রয়েছে বিশেষ অফার—আর্জেন্টিনার জার্সি পরে এলে প্রতি কেজি সবজিতে মিলবে ১০ টাকা পর্যন্ত ছাড়।
সরেজমিনে দেখা যায়, বাজারের অন্য সব দোকানের ভিড়ে কাওসার আলীর দোকানটি যেন আলাদা এক আকর্ষণ। পুরো দোকান নীল-সাদা রঙে সাজানো। ছোট-বড় অসংখ্য আর্জেন্টিনা পতাকা বাতাসে উড়ছে। দোকানের সামনে বড় অক্ষরে লেখা—‘আর্জেন্টিনা সবজি ভান্ডার’। আর তার পাশেই ঝুলছে ক্রেতাদের জন্য বিশেষ বার্তা, “আর্জেন্টিনার জার্সি পরে আসলেই কেজি প্রতি ১০ টাকা ছাড়।”
এই অভিনব ঘোষণার পর থেকেই দোকানটিতে ভিড় বাড়তে শুরু করেছে। কেউ ছাড়ের সুবিধা নিতে জার্সি পরে আসছেন, কেউ আবার শুধুই কৌতূহল মেটাতে ছুটে আসছেন। অনেকে দোকানের সামনে ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করছেন। ফলে দিন দিন বাড়ছে দর্শনার্থীর সংখ্যা।
দোকানে বাজার করতে আসা রাহান বলেন, “ফুটবল বিশ্বকাপ নিয়ে নানা আয়োজন দেখেছি, কিন্তু জার্সি পরে সবজি কিনলে ছাড়—এমন ঘটনা জীবনে প্রথম দেখলাম। বাজারও হলো, আবার প্রিয় দল আর্জেন্টিনার প্রতি ভালোবাসাও প্রকাশ করতে পারলাম।”
আর্জেন্টিনা সমর্থক আসাদুজ্জামান বলেন, “আমি কিছু কিনতে আসিনি। শুধু এই দোকানটা দেখতেই প্রায় ২০ কিলোমিটার দূর থেকে আরও তিনজন বন্ধুকে নিয়ে এসেছি। এমন উদ্যোগ সত্যিই ব্যতিক্রম।”
অন্যদিকে ব্রাজিল সমর্থক মিলন দোকানটি দেখতে এসেছেন। তিনি বলেন, “আমি ব্রাজিলের ভক্ত। তবুও কাওসার ভাইয়ের এই উদ্যোগের কথা শুনে দেখতে এলাম। সাজসজ্জা আর ছাড়ের বিষয়টি দারুণ লেগেছে।”
নিয়মিত ক্রেতা মঞ্জু বলেন, “বাজারে ঢুকেই দোকানটি চোখে পড়ে। কৌতূহল থেকে কেনাকাটা করতে যাই। জার্সি না থাকায় ছাড় পাইনি, তবে উদ্যোগটি বেশ ভালো লেগেছে।”
দোকানের মালিক কাওসার আলী বলেন, “ছোটবেলা থেকেই আমি আর্জেন্টিনার সমর্থক। বিশ্বকাপ এলেই দলটির প্রতি ভালোবাসা আরও বেড়ে যায়। সেই ভালোবাসা থেকেই দোকানটিকে আর্জেন্টিনার রঙে সাজিয়েছি। ক্রেতাদের আনন্দ দিতে জার্সি পরে এলে বিশেষ ছাড়ের ব্যবস্থা করেছি।”
স্থানীয়দের মতে, কাঁচাবাজারে এমন ব্যতিক্রমী উদ্যোগ এর আগে দেখা যায়নি। ফলে প্রতিদিনই বাড়ছে মানুষের আগ্রহ। ফুটবলপ্রেমীদের কাছে এটি এখন এক ধরনের দর্শনীয় স্থানে পরিণত হয়েছে।
বিশ্বকাপের উত্তাপে যখন দেশজুড়ে চলছে প্রিয় দলকে ঘিরে নানা আয়োজন, তখন ঠাকুরগাঁওয়ের এই ‘আর্জেন্টিনা সবজি ভান্ডার’ ফুটবল ভালোবাসা ও ব্যবসায়িক সৃজনশীলতার এক অনন্য উদাহরণ হয়ে উঠেছে। সাধারণ একটি সবজির দোকান এখন স্থানীয় মানুষের আলোচনার কেন্দ্রবিন্দু, আর কাওসার আলীর উদ্যোগ যেন প্রমাণ করছে—ফুটবল শুধু খেলা নয়, এটি আবেগেরও নাম।

এমএসএম / এমএসএম

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার