রাজারহাটে ১১ বছরের শিশুকে ধর্ষনের চেষ্টা অভিযুক্তকে গণধোলাই দিয়ে থানায় সোপর্দ
কুড়িগ্রামের রাজারহাটে ১১বছরের শিশু কন্যাকে ধর্ষনের অভিযোগে আইয়ুব আলী (৭০) নামের এক বৃদ্ধকে আটক করে গণধোলাই দিয়ে থানায় সোর্পদ করেছে এলাকাবাসী। বুধবার ২৪জুন সকাল সাড়ে ৯টায় উপজেলার নাজিমখান ইউনিয়নের তেলিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ওই গ্রামের জনৈক ইউনুছ আলীর কন্যা(১১)কে বুধবার(২৪জুন) সকাল সাড়ে ৯টায় একই ইউনিয়নের তেলিপাড়া গ্রামের নছরউদ্দিনের ছেলে আইয়ুব আলী (৭০) শিশুটিকে তার বাড়িতে নিয়ে আসে। এবং এক পর্যায়ে তাকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। মেয়েটির আত্মচিৎকারে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে অভিযুক্ত আইয়ুব আলীকে হাতে-নাতে আটক করে।পরে উপস্থিত স্থানীয় জনগণ উত্তেজিত হয়ে গণধোলাই দিয়ে অভিযুক্তকে রাজারহাট থানায় পুলিশের নিকট সোর্পদ করেন। পাশবিক নির্যাতনের শিকার শিশুটির পরিবার জানান, মাদরাসা যাওয়া-আসার সময় শিশুটির সঙ্গে ওই বৃদ্ধ নানা-নাতনি সম্পর্ক তৈরি করেছিল। সেই সুবাধে আজ সকালে হয়তো শিশুটিকে তার ফাঁকা বাড়িতে নিয়ে যায় এবং ধর্ষনের চেষ্টা করে। ঘটনাটি মুহুর্তের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি উঠে।
রাজারহাট থানার অফিসার ইনচার্জ মামুনুর রশিদ জানান,এ ঘটনায় রাজারহাট থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলার প্রস্তুতি চলছে।
এমএসএম / এমএসএম
রাজশাহীতে দৈনিক বার্তার সুবর্ণজয়ন্তী উদ্যাপন
বাগেরহাট টেকনিক্যাল স্কুল ও কলেজে মাদকাসক্তির কুফল ও এর প্রতিকার ইস্যুতে কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা
গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী
জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা
সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও
শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন
কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ
মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু
ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও
সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ
শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন
আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন