নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য, অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে গাজীপুর মহানগর যুবদলের প্রতিবাদ মিছিল
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের দেশব্যাপী নৈরাজ্য সৃষ্টির চেষ্টা, অপপ্রচার এবং শিষ্টাচারবহির্ভূত রাজনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদে গাজীপুরের টঙ্গীতে প্রতিবাদ মিছিল করেছে গাজীপুর মহানগর যুবদল। বুধবার ২৪ জুন বেলা ৩ ঘটিকার সময় গাজীপুর মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক বেনজির রহমান খান পিন্টু'র নেতৃত্বে কেন্দ্রীয় ঘোষিত আয়োজিত এ কর্মসূচিতে থানা যুবদল নেতা মোফাজ্জল উদ্দিন সরকার বিজয় সহ বিভিন্ন ওয়ার্ড থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ করেন । মিছিলটি দত্তপাড়া হাউজ বিল্ডিং থেকে শুরু হয়ে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী কলেজ গেট প্রদক্ষিণ করে চেরাগআলী এসে সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়। সমাবেশে বক্তারা বলেন, দেশে অস্থিতিশীলতা সৃষ্টি এবং রাজনৈতিক অপপ্রচারের মাধ্যমে জনমনে বিভ্রান্তি ছড়ানোর যেকোনো অপচেষ্টা প্রতিহত করবে যুবদল। বিগত দিন যুবদল মাঠে ছিলো এখনো মাঠে আছে। আওয়ামী লীগের নেতাকর্মীদের হুশিয়ারি করে বলেন আপনারা এলাকায় এখনো ভালো ভাবে বসবাস করছেন। বসবাস করেন কোনো সমস্যা নাই কিন্ত বেশি লাফা লাফি করেন না, যদি কোনো অস্থিতিশীল করার চেষ্টা করেন তাহলে এর পরিনাম ভালো হবে না। কিভাবে রাজপথে থাকতে হয় সেটা যুবদলের নেতাকর্মীরা জানে। এসময় বক্তারা বলেন গণতান্ত্রিক রাজনৈতিক চর্চা, সামাজিক সম্প্রীতি এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। বক্তারা আরও বলেন, দেশে নৈরাজ্য সৃস্টি করার চেষ্টা করলে সে যেই হোক না কেনো তাকে ধরে এনে পুলিশের হাতে তুলে দেওয়া হবে। প্রতিবাদ মিছিলে গাজীপুর মহানগর যুবদল ও টঙ্গীর বিভিন্ন ওয়ার্ড যুবদলের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। আয়োজকরা জানান, শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং যেকোনো ধরনের অপপ্রচার ও নৈরাজ্যের বিরুদ্ধে গাজীপুর মহানগর যুবদল মাঠে আছে এবং থাকবে।
এমএসএম / এমএসএম
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ
রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার
দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা