ব্রাহ্মণবাড়িয়া রিপোর্টার্স ক্লাবের নবনিযুক্ত সভাপতি আবদুল মান্নান মলাই-কে বরণ ও ফল উৎসব অনুষ্ঠিত
ব্রাহ্মণবাড়িয়া রিপোর্টার্স ক্লাবের নবনিযুক্ত সভাপতি আবদুল মান্নান মলাই-কে বরণ এবং একই সাথে উৎসবমুখর পরিবেশে ফল উৎসব পালন করা হয়েছে।
আজ ২৪ জুন (বুধবার) সকালে ব্রাহ্মণবাড়িয়া রিপোর্টার্স ক্লাবের নিজস্ব কার্যালয়ে এক জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে এ আয়োজন সম্পন্ন হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাবের নবনিযুক্ত সভাপতি আবদুল মান্নান মলাই।সংগঠনের সাধারণ সম্পাদক প্রবীর চৌধুরী রিপন-এর প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠানে সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে নবনিযুক্ত সভাপতিকে ফুলেল শুভেচ্ছা জানান এবং তাঁর নেতৃত্বে ব্রাহ্মণবাড়িয়া রিপোর্টার্স ক্লাবের সাংবাদিকতার মানোন্নয়নে ও জনকল্যাণে আরও বলিষ্ঠ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন। বরণ পর্ব শেষে উপস্থিত সবাইকে বিভিন্ন মৌসুমী ফলে আপ্যায়ন করার মাধ্যমে ফল উৎসবের আনন্দ উদযাপন করা হয়।এ সময় উপস্থিত ছিলেন রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক সোহেল সরকার, মোছাব্বির হাসান সজিব, মোঃ এনায়েত খান,নওশাদ ভুঁইয়া, শারমিন তাসলিমা, মোঃ আরমান মিয়া, মস্তু মিয়া, ইয়াকুব মিয়া, জুয়েল রানা এবং মোঃ ইসমাইলসহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীবৃন্দ।এছাড়াও স্থানীয় গণমাধ্যমকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো আয়োজনটি একটি মিলনমেলায় পরিণত হয়।
এমএসএম / এমএসএম
অনিশ্চয়তায় হাটিকুমরুল ইন্টারচেঞ্জ: মেগা প্রকল্প বাস্তবায়নে ধীরগতি
বিমানবন্দর এলাকায় সক্রিয় ছিনতাইকারী চক্রের সদস্য গ্রেফতার, উদ্ধার বিপুল মালামাল
পেকুয়ায় পুলিশের অভিযান, ইয়াবা-টাকাসহ আটক ২
ভূরুঙ্গামারীতে পুলিশের অভিযানে নগদ টাকাসহ ৪ জুয়াড়ি গ্রেপ্তার
কুড়িগ্রামে গাইড বই না কেনায় ৬ শিক্ষার্থীকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন মাদরাসা সুপার
বাকপ্রতিবন্ধী দম্পতির ঘরে একসঙ্গে তিন পুত্রসন্তান, চিকিৎসা ও দুধের খরচ জোগাতে হিমশিম পরিবার
প্রধানমন্ত্রীকে নিয়ে বিরূপ মন্তব্য, চাঁপাইনবাবগঞ্জে তোপের মুখে ইমামের পদত্যাগ
বরিশালে পরকীয়া নিয়ে বিরোধ : ভ্যান চালককে হত্যার পর লাশ ফেলা হয় পানিতে
বিপৎসীমার কাছাকাছি পদ্মার পানি, হাজারো মানুষ পানিবন্দি
কাপ্তাই হ্রদের পানি বাড়ায় আবারও খুলে দেওয়া হলো ১৬ জলকপাট
মুকসুদপুরে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১
নেত্রকোণায় জুয়ার আসর থেকে যুবদল নেতা,ফায়ার সার্ভিস কর্মকর্তা-বিজিবি সদস্যসহ আটক-৮
সুন্দরবনের আলোচিত বনদস্যু ‘নানা ভাই' বাহিনীর ১২ সদস্য মোংলায় কোষ্টগার্ডের কাছে আত্মসমর্পণ
Link Copied