কুষ্টিয়া সীমান্তে বিজিবির অভিযানে ৩৪ লাখ টাকার বেশি মাদক ও চোরাচালানি পণ্য উদ্ধার
কুষ্টিয়া সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে ধারাবাহিক অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও চোরাচালানি মালামাল উদ্ধার করেছে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)। পৃথক তিনটি অভিযানে উদ্ধারকৃত মালামালের মোট সিজার মূল্য প্রায় ৩৪ লাখ ৩১ হাজার ৮০০ টাকা।
বিজিবি সূত্রে জানা গেছে, সুনির্দিষ্ট ও নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ২৩ জুন দুপুর প্রায় ২টার দিকে কাজিপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার শেওড়াতলা রিফিউজি পাড়া মাঠে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে এক অজ্ঞাত ব্যক্তি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ভারতীয় ৩ কেজি গাঁজা, একটি মোবাইল ফোন এবং একটি সিম কার্ড উদ্ধার করা হয়। এসব আলামালের আনুমানিক সিজার মূল্য ১১ হাজার ৮০০ টাকা। উদ্ধারকৃত মাদক ও অন্যান্য আলামত আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মামলা দায়েরপূর্বক গাংনী থানায় হস্তান্তর করা হয়েছে।
একই দিন রাত প্রায় ৯টা ৪০ মিনিটে প্রাগপুর বিওপির একটি টহল দল দায়িত্বপূর্ণ এলাকার চুলকানি ঘাট এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ৩৪০ পিস অ্যান্ড্রয়েড মোবাইল ফোনের টাচ ডিসপ্লে উদ্ধার করে। উদ্ধারকৃত এসব চোরাচালানি পণ্যের আনুমানিক সিজার মূল্য ৩৪ লাখ টাকা।
এদিকে, ২৪ জুন সকাল প্রায় ৯টা ৩৫ মিনিটে প্রাগপুর বিওপির টহল দল গরুড়া ঘাটপাড়া ঈদগাহ এলাকায় অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ৫০ বোতল ভারতীয় ফেয়ারডিল সিরাপ উদ্ধার করে। উদ্ধারকৃত মাদকের আনুমানিক সিজার মূল্য ২০ হাজার টাকা।
বিজিবি জানায়, পৃথক তিনটি অভিযানে উদ্ধারকৃত মাদকদ্রব্য ও চোরাচালানি মালামালের মোট আনুমানিক সিজার মূল্য ৩৪ লাখ ৩১ হাজার ৮০০ টাকা।
কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) জানিয়েছে, সীমান্ত এলাকায় মাদক, চোরাচা
এমএসএম / এমএসএম
কাশিয়ানীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭
নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’
জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র্যালি
রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন
দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার
টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল
নেছারাবাদে নতুন ইউএনও আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়
রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর
কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার
"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান
অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ
শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা
পাবনায় মানবকল্যাণ ট্রাষ্টের মতবিনিময় সভায় প্রধান মন্ত্রীর একনজর দেখতে আশার প্রত্যাশা ট্রাস্ট প্রধানের
Link Copied