কুড়িগ্রামের নাগেশ্বরীতে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের উদ্ধোধন
কুড়িগ্রামের নাগেশ্বরীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসুচির উদ্ধোধন করা হয়েছে। আজ বুধবার সকাল ১১টায়, ২০২৫-২৬ অর্থ বছরে খরিফ -২ মৌসুমে রোপা আমন, এয়ার ফ্লো মেশিন, মরিচ (হাইব্রিড) ফসলের প্রণোদনা কর্মসুচি বাস্তবায়নের নিমিত্তে এসব সার ও বীজ বিতরন করা হয়। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে উপজেলার ৩ হাজার ৫০০ জন কৃষককে ৫ কেজি করে আমন বীজ, ১০ কেজি করে ডিএপি ও ১০ কেজি করে এমওপি সার এবং এয়ার ফেøা মেশিন ৪ টি ও ৯০ জনকে মরিচ বীজ বিতরণ করা হয়। বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এইচএম খোদাদাদ হোসেন, উপজেলা কৃষি অফিসার শাহরিয়ার হোসেন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ফিরোজ হোসেন, উপজেলা বিএনপির আহ্বায়ক গোলাম রসুল রাজা, উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল মান্নানসহ অনেকে।
এমএসএম / এমএসএম
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ