দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ডামুড্যায় ওয়ালটনের ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
দেশব্যাপী সামাজিক দায়বদ্ধতামূলক কর্মসূচির অংশ হিসেবে শরীয়তপুরের ডামুড্যায় ওয়ালটন প্লাজার উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে স্থানীয় সাধারণ মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা, স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় স্বাস্থ্য পরামর্শ প্রদান করা হয়। মানবিক এ উদ্যোগে ব্যাপক সাড়া দিয়েছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
বুধবার (২৪ জুন) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ডামুড্যা ফায়ার সার্ভিসের পশ্চিম পাশে অবস্থিত ওয়ালটন প্লাজার সামনে এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।ওয়ালটন প্লাজার দেশব্যাপী একযোগে ফ্রি মেডিকেল ক্যাম্প কর্মসূচির অংশ হিসেবে ডামুড্যা শাখায় এ আয়োজন করা হয়।
ওয়ালটন প্লাজা ডামুড্যা শাখার ম্যানেজার কাজী হাফিজুর রহমানের সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত ক্যাম্পে চিকিৎসাসেবা প্রদান করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ডামুড্যার মেডিকেল অফিসার ডা. গাজী মো. নাহিদুস সালাম (শান্ত)। তিনি আগত রোগীদের বিভিন্ন স্বাস্থ্য সমস্যার কথা মনোযোগ দিয়ে শুনে প্রয়োজনীয় পরামর্শ ও চিকিৎসা প্রদান করেন।
সকাল থেকেই ক্যাম্পে নারী, পুরুষ, শিশু ও বয়স্কসহ নানা বয়সী মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়। অনেকেই দীর্ঘ সময় অপেক্ষা করে চিকিৎসাসেবা গ্রহণ করেন। চিকিৎসক রোগীদের বিভিন্ন রোগ নির্ণয় করে স্বাস্থ্য সচেতনতা বিষয়ক পরামর্শ দেন এবং সুস্থ জীবনযাপনের জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
চিকিৎসাসেবা নিতে আসা কয়েকজন স্থানীয় বাসিন্দা জানান, বিনামূল্যে অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ ও চিকিৎসাসেবা পাওয়ায় তারা উপকৃত হয়েছেন। বিশেষ করে নিম্ন আয়ের মানুষের জন্য এ ধরনের উদ্যোগ অত্যন্ত সহায়ক বলে তারা মন্তব্য করেন।
এ বিষয়ে ওয়ালটন প্লাজা ডামুড্যা শাখার ম্যানেজার কাজী হাফিজুর রহমান বলেন, “ওয়ালটন শুধু একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান নয়, বরং দেশের মানুষের কল্যাণে বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় দেশব্যাপী একযোগে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। সাধারণ মানুষের স্বাস্থ্যসেবার বিষয়টি বিবেচনায় নিয়ে আমরা এই উদ্যোগ গ্রহণ করেছি। ভবিষ্যতেও এ ধরনের জনসেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।”
তিনি আরও বলেন, “স্থানীয় মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাদের অনুপ্রাণিত করেছে। মানুষের পাশে থেকে সামাজিক দায়িত্ব পালনে ওয়ালটন সবসময় সচেষ্ট থাকবে।”
দিনব্যাপী এ মেডিকেল ক্যাম্পে চিকিৎসাসেবা নিতে আসা মানুষের ব্যাপক উপস্থিতি আয়োজনটিকে প্রাণবন্ত করে তোলে।
বিনামূল্যে উন্নত চিকিৎসাসেবা পেয়ে ওয়ালটন প্লাজা কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন স্থানীয় বাসিন্দারা। তারা ভবিষ্যতেও এ ধরনের স্বাস্থ্যসেবামূলক উদ্যোগ নিয়মিত আয়োজনের দাবি জানান।
এমএসএম / এমএসএম
উলিপুরে বৃদ্ধকে কুপিয়ে হত্যার ৭ ঘণ্টার মধ্যে নাতি গ্রেপ্তার, পুকুর থেকে ছুরি উদ্ধার
দীর্ঘ ৯ বছর পর কুয়াকাটায় বিচ কার্নিভাল: সার্বিক প্রস্তুতি পরিদর্শন করলেন সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন
ধামইরহাটে খাদ্য বান্ধব ডিলার রওশন রেজা বাবুর সংবাদ সম্মেলন
টাঙ্গাইলে অটোভ্যান ছিনতাইয়ে কিশোর হত্যা, মূলহোতাসহ গ্রেপ্তার ২
ভোলায় তথ্যমন্ত্রীর উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প
দাউদকান্দি ও মেঘনায় চাঁদাবাজি-মাদকের সুনির্দিষ্ট তথ্য চেয়ে ড. মারুফ হোসেনের আহ্বান
কোনাবাড়ীতে দুর্গাপূজার ছুটিসহ বিভিন্ন দাবিতে গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধ
ছয় ছেলের ঘরে ঠাঁই হলো না ৮৫ বছরের মায়ের, শেষ আশ্রয় মেয়ের বাড়ি
চাঁপাইনবাবগঞ্জের দেবীনগরে জমকালো আয়োজনে ‘প্রগতি কাপ ফুটবল টুর্নামেন্ট’ উদ্বোধন
টাঙ্গাইলে গৃহবধূ গণধর্ষণ মামলায় ৬ জনের যাবজ্জীবন
নেত্রকোণার দুর্গাপুরে‘বৃষ্টিতলা’র উদ্বোধন করলেন ডেপুটি স্পিকার- ব্যারিস্টার কায়সার কামাল
সুনামগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তাব্যবস্থা সন্তোষজনক: সিলেট রেঞ্জের ডিআইজি