জয়পুরহাটে অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে জেলা যুবদলের প্রতিবাদ মিছিল
অপপ্রচার ও শিষ্টাটার বর্হিভুত রাজনীতির বিরুদ্ধে এবং নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের দেশব্যাপী নৈরাজ্য এবং বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে জয়পুরহাটে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করেছে জেলা যুবদল।
গতকাল রাতে জয়পুরহাট জেলা যুবদলের উদ্যোগে শহরের প্রধান সড়কে এই প্রতিবাদ মিছিলটি বের করা হয়। মিছিলে যুবদলের বিপুলসংখ্যক নেতা-কর্মী ও সমর্থক অংশ নেন।
জয়পুরহাট জেলা যুবদলের আহবায়ক এটিএম শাহনেওয়াজ কবীর শুভ্র' র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি রফিক আহম্মেদ ডলার।
জেলা যুবদল এর ভারপ্রাপ্ত সদস্য সচিব শরিফুল ইসলাম'র সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ন- সাধারন সম্পাদক গোলাম মোস্তফা।
এসময় উপস্থিত ছিলেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি মাহমুদুস সালেহীন, যুগ্ন-সাধারন সম্পাদক আব্দুল ওহাব, সহ-সাধারন সম্পাদক আলমগীর কবির সেলিম, ধর্ম বিষয়ক সম্পাদক কামরুজ্জামান নান্নু ।
মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে। এ সময় যুবদলের নেতৃবৃন্দ বলেন, রাজনীতিতে কোনো ধরনের অপপ্রচার ও অশিষ্টাচার মেনে নেওয়া হবে না। দেশের সাধারণ মানুষের অধিকার রক্ষা এবং সুস্থ ধারার রাজনৈতিক পরিবেশ বজায় রাখতে যুবদল রাজপথে কাজ করে যাবে। মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচিটি সম্পন্ন হয়।
এমএসএম / এমএসএম
লালমনিরহাটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল
কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি
আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়
ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ
মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান
রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস
ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান