ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

পাঁচবিবি উপজেলায় চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী জিয়াউল ফেরদৌস রাইট, মাঠে সক্রিয় জনসংযোগ


পাঁচবিবি,  প্রতিনিধি photo পাঁচবিবি, প্রতিনিধি
প্রকাশিত: ২৪-৬-২০২৬ রাত ১০:১৫

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা পরিষদের সাবেক সফল ভাইস চেয়ারম্যান মোঃ জিয়াউল ফেরদৌস রাইট আগামী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রস্তুতি নিচ্ছেন। এ লক্ষ্যে তিনি উপজেলার বিভিন্ন এলাকায় জনসংযোগ বৃদ্ধি ও রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণ করছেন।
জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে পাঁচবিবি পৌর বিএনপির যুগ্ম-আহ্বায়কের দায়িত্ব পালন করে আসছেন। রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি তিনি একজন সফল মিল-চাতাল ব্যবসায়ী হিসেবেও পরিচিত। বর্তমানে তিনি দলীয় নেতাকর্মী ও স্থানীয় সুধীজনদের সঙ্গে নিয়ে উপজেলার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, ধর্মীয় এবং জনকল্যাণমূলক কার্যক্রমে অংশগ্রহণ করছেন।
জিয়াউল ফেরদৌস রাইট বলেন, “উপজেলাবাসীর দোয়া ও সহযোগিতায় চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হতে পারলে নিজেকে জনগণের সেবক হিসেবে কাজ করব। পাঁচবিবি একটি সীমান্তবর্তী উপজেলা হওয়ায় মাদক একটি বড় সমস্যা। নির্বাচিত হলে সকলের সহযোগিতায় মাদক নির্মূলে কার্যকর উদ্যোগ গ্রহণ করা হবে।”
তিনি আরও বলেন, “মাদক যুবসমাজ, পরিবার ও দেশের জন্য অভিশাপ। তাই মাদকমুক্ত পাঁচবিবি গড়তে কাজ করব। পাশাপাশি চাঁদাবাজি, টেন্ডারবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও দুর্নীতিসহ সকল ধরনের অনিয়ম প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
স্থানীয় বিএনপির নেতাকর্মীরা জানান, দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা ও ব্যাপক জনসংযোগের কারণে জিয়াউল ফেরদৌস রাইট এলাকায় সুপরিচিত। সাবেক ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের অভিজ্ঞতা তার রাজনৈতিক অবস্থানকে আরও শক্তিশালী করেছে বলে তারা মনে করেন।
এ বিষয়ে জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক মাসুদ রানা প্রধান বলেন, দলের দুঃসময়ে যারা মাঠে থেকে সংগঠনের জন্য কাজ করেছেন, দল তাদের যথাযথ মূল্যায়ন করবে।
জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন বলেন, “গত ১৭ বছরে যারা দলের জন্য ত্যাগ স্বীকার করেছেন এবং নানা হামলা-মামলার শিকার হয়েছেন, ভবিষ্যতে দল তাদের মূল্যায়ন করবে।”

এমএসএম / এমএসএম

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার