ঢাকা বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

শালিখায় গঙ্গাদেবীর পূজা ও গঙ্গা স্নানের মেলা অনুষ্ঠিত


সাইফুল ইসলাম, শালিখা photo সাইফুল ইসলাম, শালিখা
প্রকাশিত: ২৪-৬-২০২৬ রাত ১০:১৬

মাগুরার শালিখা উপজেলার আড়পাড়া ইউনিয়নের চুকিনগর বারেঙ্গা খাল গঙ্গাঘাটে গঙ্গাদেবী পূজা ও গঙ্গা স্নান উপলক্ষে দিনব্যাপী গ্রামীণ মেলা অনুষ্ঠিত। 

বুধবার (২৪ জুন) ভোর থেকে ভক্তরা পুণ্যের আশায় হাতে বেলপাতা, ফুল, ধান, দূর্বাসহ বিভিন্ন উপকরণ গঙ্গার বুকে অর্পণ করে স্নান করেন। গঙ্গাস্নানে উপজেলার বিভিন্ন গ্রাম ও ইউনিয়ন ছাড়াও পার্শ্ববর্তী জেলা উপজেলা থেকে অনেক পুণ্যার্থীরা অংশগ্রহণ করেন।

স্থানীয়রা জানান, ঐতিহ্যবাহী এ ধর্মীয় উৎসব বহু বছর পূর্ব থেকেই এখানো শ্রী শ্রী গঙ্গাদেবীর পূজা গঙ্গা স্নান করে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মায়ের অশেষ কৃপা লাভ করে আসছেন। প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের শুক্লা দশমী তিথিতে অত্যন্ত ধর্মীয় ভাব গম্ভীর পরিবেশে সুবিশাল বটমূলে শ্রী শ্রী গঙ্গা দেবীর পূজা ও বারাঙ্গা খাল ফটকি নদীর সঙ্গম স্থলে বার্ষিক গঙ্গা স্নান উপলক্ষে এ মহামিলন ঘটে থাকে। 

উপজেলার শিংড়া গ্রামের গোবিন্দ বিশ্বাস এসেছেন ঐতিহ্যবাহী এ গঙ্গা স্নানে, কেন এসেছেন জানতে চাইলে বলেন আমরা প্রতিবছর এখানে গঙ্গা স্নান করতে আসি। এখানে স্নান করতে বিভিন্ন স্থান থেকে ভক্তরা আসেন। মূলত বিশ্বশান্তি ও পাপাচার থেকে মুক্ত হতেই গঙ্গা স্নান করা হয়। এখানে গঙ্গা স্নান উপলক্ষে মেলা বসে আমরা প্রতিবছর এই গঙ্গা স্নানে আসি। 

চুকিনগর গঙ্গা ঘাট মন্দির কমিটির সভাপতি পরিমল মন্ডল বলেন এই গঙ্গা স্নান প্রায় ২শ বছর ধরে চলে আসছে। প্রতি বছর এখানে গঙ্গা স্নান ও মানসিক পূজা অনুষ্ঠিত হয়। আর এ গঙ্গা স্নানকে কেন্দ্র করে মেলা অনুষ্ঠিত হয়। 

ভোর থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত চলে মেলা। দূর-দূরান্ত থেকে আগত দোকানীরা মেলায় কয়েক দিন পূর্ব থেকেই তাদের বিভিন্ন রকম পসরা সাজিয়ে বসে। মাটির তৈরি কুমারের হরেক রকমের হাড়ি, পাতিল, পুতুল, হাতি, ঘোড়া, গরুসহ বিভিন্ন রকমের দ্রব্য মেলায় আগত ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করে। 

মেলায় নাগরদোলা থেকে শুরু করে কামারের তৈরি দা, বটি, কুড়াল, কোদাল, ছুরিসহ নিত্য প্রয়োজনীয় পণ্য ক্রয়ের জন্য সাজিয়ে বসে দোকানিরা। ছোট ছোট ছেলেমেয়েদের দেখা যায়, নাগর দোলায় চড়ে আনন্দ উপভোগ করতে। এসময় শিশুদের বাঁশির মেলা প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে। 

এমএসএম / এমএসএম

গজারিয়া ইউনিয়নে থানা পুলিশের মত বিনিময়  সভা

কুড়িগ্রামে গাঁজা ও প্রাইভেটকারসহ ২ জন গ্রেফতার

শেরপুরে নারীর প্রলোভনে ডেকে নিয়ে বন্ধুকে হত্যা: ৩ বছর পর রহস্য উদঘাটন

ঠাকুরগাঁওয়ের বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা পালন করে আসছেনঃ মির্জা ফয়সল আমীন

বর্ণাঢ্য আয়োজনে পটুয়াখাালীতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রায়গঞ্জে এমপির সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রতিবাদ ও মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন

মানিকগঞ্জে স্কুল শিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার

রংপুর মেডিকেলে ইন্টার্ন ডক্টরস সোসাইটির নির্বাচনে ড্যাব-ছাত্রদল প্যানেলের বিপুল জয়: সভাপতি শাহনেওয়াজ ও সম্পাদক রিয়াদ

ধামরাইয়ে অবৈধ টায়ার পুড়িয়ে তেল তৈরির কারখানা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর

টঙ্গীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি

পরীক্ষায় অংশ না নিয়েও কর্মকর্তার স্বজনদের নাম ফ্যামিলি কার্ড গণনাকারী নিয়োগের চূড়ান্ত তালিকায়

শিক্ষার জন্য কাজ করাই কি জাহাঙ্গীর আলমের অপরাধ?বাদ দেওয়া নিয়ে এলাকাবাসীর প্রশ্ন

গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত