রায়গঞ্জে নারী অধিকার ও জেন্ডার সমতা প্রতিষ্ঠায় মতবিনিময় সভা
সিরাজগঞ্জের রায়গঞ্জে জেন্ডার সমতা, অধিকার ও উন্নয়নমূলক বিষয় নিয়ে জেন্ডার ইকুয়ালিটি ফোরামের সদস্যদের সঙ্গে সরকারি কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৪ জুন) সকাল ১১টার দিকে মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের সহযোগিতায় এবং ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি) আয়োজিত ‘নাগরিকতা-এমপাওয়ার হার’ প্রকল্পের আওতায় উপজেলার ষোল শাখা কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা জেন্ডার ইকুয়ালিটি ফোরামের সভাপতি মুক্তি খাতুনের সভাপতিত্বে এবং উপজেলা ফ্যাসিলিটেটর মো. বাপ্পী সরকারের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় নারী অধিকার, জেন্ডার সমতা প্রতিষ্ঠা, সামাজিক সমস্যা ও উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে আলোচনা করা হয়।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আবুল কালাম আযাদ, উপজেলা ফায়ার সার্ভিস কর্মকর্তা মো. মাহফুজার রহমান, জেলা মানবাধিকার কর্মকর্তা শিপন চন্দ্র নাগ, রায়গঞ্জ প্রেসক্লাবের প্রচার সম্পাদক সাইদুল ইসলাম আবির, রিপোর্টার্স ইউনিটির সাংগঠনিক সম্পাদক মো. আব্দুর রাজ্জাক, গণমাধ্যমকর্মী সুশান্ত কুমার তালুকদার ও হুজাইফা হিজলসহ উপজেলা জেন্ডার ইকুয়ালিটি ফোরামের সদস্যরা।
সভায় যুব উন্নয়ন কর্মকর্তা মো. আবুল কালাম আযাদ যুব উন্নয়নের বিভিন্ন সুযোগ-সুবিধা, প্রশিক্ষণ কার্যক্রম ও বিভিন্ন ট্রেড বিষয়ে আলোচনা করেন। তিনি জেন্ডার ইকুয়ালিটি ফোরামের সদস্যদের অগ্রাধিকার ভিত্তিতে যুব উন্নয়ন কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত করার আশাবাদ ব্যক্ত করেন।
এসময় ফায়ার সার্ভিসের বিভিন্ন সেবা, দুর্যোগ মোকাবিলা ও জনসচেতনতা বিষয়েও আলোচনা করা হয়। সভায় অংশগ্রহণকারীরা জেন্ডার সমতা নিশ্চিত ও সামাজিক উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
এমএসএম / এমএসএম
মেঘনায় লঞ্চ থেকে পড়ে নিখোঁজ যাত্রীর মরদেহ উদ্ধার
ফটিকছড়িতে ভূজপুর থানা প্রশাসনের উদ্যোগে মাদকবিরোধী সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত
পৃথিবীর কোনো সরকার সাত মাসে এত জনবিচ্ছিন্ন হয়নি জুড়ীতে ডাকসুর ভিপি সাদেক কায়েম
নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থী মো: আজমুল হোসেনের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ
টঙ্গী মিলগেট মাচিমপুর কো-অপারেটিভ সোসাইটির নির্বাচন সম্পন্ন : সভাপতি আবু সাকের, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম খান
লক্ষ্মীপুর ২ আসনের সংসদ সদস্য মোঃ আবুল খায়ের ভুইয়ার ৬০ কোটি টাকার সম্মতিপত্রের সন্ধান
কুড়িগ্রামে ইলেকট্রিশিয়ানদের নিয়ে এমইপির মতবিনিময় সভা
মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার- পরিচ্ছন্নতা অভিযান
শেরপুরে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত
রায়গঞ্জে মসজিদ-মন্দির, স্কুল ও কবরস্থানে ৩ শতাধিক গাছের চারা রোপণ
মেঘনায় নৌকা ডুবিতে নিখোঁজের দুই দিন পর ৩ ভাইবোনের মরদেহ উদ্ধার