ঢাকা মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশন

বাজেটকে কেন্দ্র করে পাবনায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত


এম মাহফুজ আলম, পাবনা photo এম মাহফুজ আলম, পাবনা
প্রকাশিত: ২৪-৬-২০২৬ রাত ১০:২০

ঘোষিত বাজেটকে গণমুখী আখ্যা দিয়ে ধন্যবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করে পাবনা জেলা বিড়ি শিল্প মালিক সমিতি ও পাবনা জেলা বিড়ি মজদুর ইউনিয়ন। বুধবার পাবনা বিড়ি শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে অনুষ্ঠিত অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের অর্থনীতিতে বিড়ি শিল্পের মালিকদের অবদান অপরিসীম। বিড়ি একটি দেশীয় শ্রমিক নির্ভর শিল্প। তারা বলেন, নানাবিধ প্রতিকুলতার মধ্য দিয়ে টিকে থাকা বিড়ি শিল্পের গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে নকল ব্যান্ডরোল বিড়ি। 
পাবনা জেলা বিড়ি মালিক সমিতি’র সভাপতি শাহাদৎ হোসেনের সভাপতিত্বে এবং বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ও পাবনা জেলা বিড়ি মজদুর ইউনিয়নের সভাপতি মোঃ হারিক হোসেনের পরিচালনায় এসময় বক্তব্য রাখেন পাবনা বিড়ি শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি লুৎফর রহমান,  জেলা বিড়ি মজদুর ইউনিয়নের সাধারণ সম্পাদক শামিম ইসলাম, মোঃ নাজিম উদ্দিন প্রমুখ। 
বক্তারা বলেন, বিড়িতে শুল্ক বাড়ানোর ফলে অসাধু বিড়ি ব্যবসায়ীরা অধিক লাভের আশায় সরকারের ট্যাক্স ফাঁকি দিয়ে নকল বিড়ি উৎপাদন করে। এতে সরকার বিপুল পরিমান রাজস্ব থেকে বঞ্চিত হয়। আর প্রকৃত রাজস্ব দানকারী বিড়ি শিল্প মালিকরা ক্ষতিগ্রস্ত হয়।
তাই দেশীয় শিল্প, প্রিিন্তক গরীব, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কর্ম রক্ষার্থে তারা তিন দফা দাবী জানিয়েছে। সেগুলো হলো-বহুজাতিক কোম্পানীর নিম্নস্তরের সিগারেট বন্ধ, ন্যূনতম মজুরী বোর্ডের মাধ্যমে বিড়ি শ্রমিকদের মজুরী বৃদ্ধি এবং নকল বিড়ি উৎপাদন ও বিক্রি বন্ধ করতে হবে। 
শেষে প্রস্তাবিত ২০২৬-২০২৭ অর্থ ভছরের বিড়ি শুল্ক বৃদ্ধি না করায় প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বিশেষ দোয়া করা হয়।   

এমএসএম / এমএসএম

চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ২ মাছ ব্যবসায়ীকে জরিমানা

বঙ্গবন্ধুর পর এবার মন্ত্রী এ্যানির ছবি ব্যবহার করে কুয়াকাটায় জমি দখলের অভিযোগ

পটুয়াখালীতে জেলা পর্যায়ে ২ দিনব্যাপি ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমপানি ও পুরস্কার বিতরণ

টাঙ্গাইল পৌরসভার ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন ফাঁসের অভিযোগ

চাঁদপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে ৫ লাখ টাকা শিক্ষা অনুদান

জুড়ীতে আইনশৃঙ্খলা সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতা, এমপি বললেন ‘সরকারি নির্দেশনা’, হুইপের ‘না’

হাতিয়ায় সাত দিনের ব্যবধানে ফের ক্লাসরুমে ২১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি

২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার

ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু

নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন

তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন

২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ

অগ্রণী ব্যাংকের বাগেরহাটের কচুয়ায় ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে ক্যাম্পেইন কর্মসুচী