ঢাকা বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

চৌগাছায় লেপ তোশকের গোডাউনে আগুন প্রায় ৮ লাখ টাকার ক্ষতি


ইমাম হোসেন সাগর, চৌগাছা photo ইমাম হোসেন সাগর, চৌগাছা
প্রকাশিত: ২৪-৬-২০২৬ রাত ১০:২৪

যশোরের চৌগাছা পৌর সদরের উপজেলা পরিষদের সামনে একটি লেপ তোশকের গোডাউনে ভয়াবহ আগুনে পুড়ে সব কিছুই ছাই হয়ে গেছে। বুধবার সকাল ১০ টার দিকে আগুন লাগে এবং তা মুহুর্তে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রনে চেষ্টা চালায় তবে পানি সংকটে তাদের বেশ বেগ পেতে হয়। পরবর্তীতে পৌরসভার সাপ্লাই পানির ওয়াশ আউট হতে পানি নিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। ততক্ষনে দোকানে থাকা সব কিছুই পুড়ে ছাই হয়ে যায়।
ভুক্তভোগী ব্যবসায়ী আসিফ হোসেন জানান, সকাল ১০ টার দিকে গোডাউনে আগুন লাগার খবর পেয়ে আমি দ্রুত চলে আসি। এরপর ফায়ার সর্ভিস এসে আগুন নিয়ন্ত্রনে আনেন। তবে গোডাউনে থাকা ম্যাট্রেস, জাজিম, লেফ, বালিশ, তোশক, বিভন্ন ধরনের তুলাসহ সবই পুড়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমান প্রায় ৮ লাখ টাকা বলে তিনি জানান।
চৌগাছা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রিপন কুমার ঘোষ বলেন, প্রাথমিক ধারনা বিদ্যুতের শক সার্কিটে আগুনের সূত্রপাত। তুলা, বালিশ, জাজিম থাকায় তা দ্রুত ছড়ি পড়ে। এছাড়া পানির জন্যও আগুনি নিয়ন্ত্রনে আনতে আমাদের বেশ দেরি হয়েছে। গোডাউনে থাকা সব কিছুই পুড়ে গেছে তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি।  

এমএসএম / এমএসএম

নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা সুষ্ঠুভাবে বাস্তবায়নে ময়মনসিংহে মতবিনিময় সভা

নেত্রকোণার কেন্দুয়া পৌরসভার অনুমোদন ছাড়াই বাসা নির্মাণকাজ--নির্বাহী কর্মকর্তার পরিদর্শনে কাজ বন্ধ 

লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত

উত্তরাঞ্চলের শিক্ষা ব্যবস্থায় আরেকটি মাইলফলক

সুবর্ণচরে নারী, শিশু, ব্রাককর্মীসহ ৩ মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিক্ষার মান উন্নয়ন ও ৪টি ক্লাব গঠনের নির্দেশ

কুড়িগ্রামে জমিজমা নিয়ে সংঘর্ষ, স্বামী-স্ত্রীসহ আহত ৫

হানিট্রাপের অভিযোগ সেনাসদস্যের সম্মানহানি তদন্ত দাবি

চাঁদপুর যাত্রী টার্মিনাল প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে মায়ার লিমিটেড ও কবিরস সিন্ডিকেট জেভি

ভূরুঙ্গামারী থানা জেলার শ্রেষ্ঠ, সেরা সার্কেল এএসপি মুনতাসির ও ওসি আজিম

শাহরাস্তিতে সরকারি গাছ কাটার টাকা ফেরত দিলেন বিএনপি নেতা

মেহেরপুরে ৭০ মেধাবী শিক্ষার্থীকে জেলা পরিষদের বৃত্তি প্রদান

কেডিএর সেবা ও মাস্টার প্ল্যান নিয়ে অভয়নগরে মতবিনিময়