বিজয়নগরে কৃষিসম্প্রসারণ অধিদপ্তরের পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে কৃষিসম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে, বাংলাদেশ পুষ্টি, উদ্যোক্তা, এবং স্থিতিস্থাপকতার জন্য কৃষি ও গ্রামীণ রুপান্তর কর্মসূচি (পার্টনার) প্রোগ্রামের আওতায় পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৫ জুন) সকালে উপজেলা কৃষি প্রশিক্ষণ হলরুমে ২০২৫-২৬ অর্থবছরে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এনটারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্সস ইন বাংলাদেশ (পার্টনার) প্রোগ্রামের আওতায় পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সকিনা আক্তার এর সভাপতিত্বে পার্টনার কংগ্রেস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালে সংযুক্ত হয়ে বক্তব্য রাখেন, স্থানীয় সংসদ সদস্য প্রকৌশলী খালেদ হোসেন মাহবুব শ্যামল।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা জিয়াউল ইসলাম। মুখ্য আলোচক হিসাবে উপস্থিত ছিলেন-কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়ার উপপরিচালক ড.মোস্তফা এমরান হোসেন।
উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ জহিরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের বক্তব্য রাখেন, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ জায়মান জাহান,কৃষক আমির খান, কৃষাণী নুরচাঁন বেগম।
পার্টনার কংগ্রেসে উপজেলার পিএফএস ও নন পিএফএস ৭০ কৃষক-কৃষাণী, সরকারি কর্মকর্তা, গণমাধ্যম কর্মী, স্থানীয় জনপ্রতিনিধি, বেসরকারি সংস্থার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
এমএসএম / এমএসএম
উলিপুরে বৃদ্ধকে কুপিয়ে হত্যার ৭ ঘণ্টার মধ্যে নাতি গ্রেপ্তার, পুকুর থেকে ছুরি উদ্ধার
দীর্ঘ ৯ বছর পর কুয়াকাটায় বিচ কার্নিভাল: সার্বিক প্রস্তুতি পরিদর্শন করলেন সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন
ধামইরহাটে খাদ্য বান্ধব ডিলার রওশন রেজা বাবুর সংবাদ সম্মেলন
টাঙ্গাইলে অটোভ্যান ছিনতাইয়ে কিশোর হত্যা, মূলহোতাসহ গ্রেপ্তার ২
ভোলায় তথ্যমন্ত্রীর উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প
দাউদকান্দি ও মেঘনায় চাঁদাবাজি-মাদকের সুনির্দিষ্ট তথ্য চেয়ে ড. মারুফ হোসেনের আহ্বান
কোনাবাড়ীতে দুর্গাপূজার ছুটিসহ বিভিন্ন দাবিতে গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধ
ছয় ছেলের ঘরে ঠাঁই হলো না ৮৫ বছরের মায়ের, শেষ আশ্রয় মেয়ের বাড়ি
চাঁপাইনবাবগঞ্জের দেবীনগরে জমকালো আয়োজনে ‘প্রগতি কাপ ফুটবল টুর্নামেন্ট’ উদ্বোধন
টাঙ্গাইলে গৃহবধূ গণধর্ষণ মামলায় ৬ জনের যাবজ্জীবন
নেত্রকোণার দুর্গাপুরে‘বৃষ্টিতলা’র উদ্বোধন করলেন ডেপুটি স্পিকার- ব্যারিস্টার কায়সার কামাল
সুনামগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তাব্যবস্থা সন্তোষজনক: সিলেট রেঞ্জের ডিআইজি
কালীগঙ্গায় ট্রলার দুর্ঘটনায় মেয়ের মৃত্যু, নিখোঁজ মা: ঘটনাস্থলে প্রতিমন্ত্রী সোহেল মঞ্জুর
Link Copied