ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

বরখাস্ত হয়েও 'রহস্যময়' পুনঃনিয়োগ!


মৃণাল কান্তি দেব, খালিয়াজুরী photo মৃণাল কান্তি দেব, খালিয়াজুরী
প্রকাশিত: ২৫-৬-২০২৬ দুপুর ২:২৩

নেত্রকোণার  খালিয়াজুরী উপজেলার নূরপুর বোয়ালী দাখিল মাদ্রাসার অফিস সহকারী হাবিবুল্লাহর বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি, অর্থ আত্মসাৎ, অবৈধ পুনঃনিয়োগ, নিয়োগ বাণিজ্য ও দায়িত্বে অবহেলার অভিযোগ এনে জেলা প্রশাসক ও শিক্ষা মন্ত্রণালয়ে লিখিত আবেদন করা হয়েছে।
গত ২৪ জুন ২০২৬ তারিখে জেলা প্রশাসক ও  শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব বরাবর দাখিলকৃত অভিযোগপত্রে স্থানীয় বাসিন্দা, অভিভাবক ও মাদ্রাসা সংশ্লিষ্ট ব্যক্তি শেখ ফরিদ এসব অভিযোগ উত্থাপন করেন। অভিযোগপত্রের অনুলিপি সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরেও পাঠানো হয়েছে বলে জানা গেছে।
অভিযোগে বলা হয়েছে, হাবিবুল্লাহ দীর্ঘদিন ধরে মাদ্রাসার অফিস সহকারী পদে কর্মরত থাকলেও অধিকাংশ সময় কর্মস্থলে অনুপস্থিত থাকেন। তিনি বিভিন্ন জাতীয় দিবস, সভা-সমাবেশ ও অন্যান্য কর্মকাণ্ডে অংশ নিলেও মাদ্রাসার নিয়মিত দায়িত্ব পালন করেন না। অথচ হাজিরা খাতায় নিয়মিত স্বাক্ষর করে সরকারী বেতন-ভাতা উত্তোলন করে আসছেন বলে অভিযোগ করা হয়েছে।
লিখিত অভিযোগে আরও উল্লেখ করা হয়, তিনি সাংবাদিকতার পরিচয় ব্যবহার করে বিভিন্ন মহলে প্রভাব বিস্তার করেন এবং মাদ্রাসা সংশ্লিষ্ট ব্যক্তি, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে ভয়ভীতির পরিবেশ সৃষ্টি করেন। অতীতে চাকরী থেকে বরখাস্ত হওয়ার পরও বিগত আওয়ামীলীগের সময়  বিভিন্ন আওয়ামী  প্রভাবশালী মহলের সহায়তায় পুনরায় চাকরীতে বহাল হয়েছেন বলেও অভিযোগে দাবী করা হয়েছে।


আবেদনকারী অভিযোগ করেন, মাদ্রাসায় বিভিন্ন নিয়োগ কার্যক্রমে অনিয়ম সংঘটিত হয়েছে এবং চাকরী দেওয়ার আশ্বাস দিয়ে একাধিক প্রার্থীর কাছ থেকে অর্থ গ্রহণ করা হয়েছে। অভিযোগকারীর দাবী, তার স্ত্রীর চাকরীর ব্যবস্থা করে দেওয়ার কথা বলে তার কাছ থেকে ৪ লাখ টাকা নেওয়া হলেও চাকরী দেওয়া হয়নি এবং অর্থও ফেরত দেওয়া হয়নি। একই ধরনের অভিযোগ আরও কয়েকজন চাকরী প্রত্যাশীর ক্ষেত্রেও রয়েছে বলে আবেদনপত্রে উল্লেখ করা হয়েছে।
এছাড়া মাদ্রাসার বিভিন্ন আর্থিক কার্যক্রম, কমিটি গঠন, শিক্ষার্থীদের উপবৃত্তি কার্যক্রম এবং প্রশাসনিক ব্যবস্থাপনায় নানা অনিয়মের অভিযোগ আনা হয়েছে। অভিযোগে বলা হয়েছে, বিভিন্ন সময়ে মাদ্রাসার আয়-ব্যয়ের সঠিক হিসাব উপস্থাপন করা হয়নি এবং তদন্ত কার্যক্রমকে প্রভাবিত করার চেষ্টাও করা হয়েছে।
অভিযোগকারী আরও দাবী করেন, শিক্ষা প্রতিষ্ঠানের স্বার্থবিরোধী কর্মকাণ্ড, দায়িত্বে অবহেলা এবং দীর্ঘ অনুপস্থিতির কারণে মাদ্রাসার শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম ক্ষতিগ্রস্ত হচ্ছে। এসব অভিযোগের বিষয়ে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সত্যতা যাচাই করে প্রয়োজনীয় আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রশাসক ও শিক্ষা মন্ত্রণালয়ের হস্তক্ষেপ কামনা করা হয়েছে।
তবে অভিযোগের বিষয়ে অভিযুক্ত হাবিবুল্লাহর  বলেন, এসব অনেক পুরাতন বিষয়, সব বিষয় সমাধান করা হয়েছে এবং আমি বিধি মোতাবেক যথাযথ কর্তৃপক্ষের  নিকট আবেদন করে, মাদ্রাসার আরবিট্রেশন বোর্ডের মাধ্যমে অনুমতি সাপেক্ষে মাদ্রাসার কাজে পুনঃ যোগদান করেছি। তিনি আরও বলেন,কেউ যদি আমার কাছে টাকা পেয়ে থাকে, তাহলে আমার সাথে যোগাযোগ করলে সমস্যা কোথায়?  আমি বাড়িতে আছি। 
এ বিষয়ে নূরপুর বোয়ালী দাখিল মাদ্রাসার সুপার হারুন অর রশিদ বলেন, “হাবিবুল্লাহ সপ্তাহে ২-৩ দিন মাদ্রাসায় আসেন। আবার তিনি আসলেও হাজিরা দিয়ে ঘণ্টাখানেক থাকার পর বিভিন্ন অজুহাতে অন্য কাজে চলে যান।” তিনি আরও বলেন, নিজের কিছু সীমাবদ্ধতার কারণে এ বিষয়ে হাবিবুল্লাহকে কিছু বলতে পারেননি। তবে আর্থিক অনিয়ম বা অভিযোগে উল্লিখিত অন্যান্য বিষয় সম্পর্কে তিনি বিস্তারিত কিছু জানেন না বলে জানান।

অভিযোগকারী শেখ ফরিদ বলেন, “আমি জেলা প্রশাসক, শিক্ষা সচিবসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোতে লিখিত অভিযোগ দিয়েছি। অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত হলে প্রকৃত ঘটনা উদঘাটিত হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া সম্ভব হবে।”

এ বিষয়ে নেত্রকোণা  জেলা প্রশাসনের অভিযোগ শাখা থেকে জানানো হয়েছে, অভিযোগপত্রটি গ্রহণ করা হয়েছে। তবে অভিযোগের বিষয়ে জেলা প্রশাসকের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।

এমএসএম / এমএসএম

নেত্রকোণার দুর্গাপুরে জন্ম থেকেই ১৩ বছর বয়স জুয়েলের হার্টে ছিদ্র-চিকিৎসার অভাবে থমকে আছে জীবন

খালিয়াজুরীর হত্যা মামলায় দুই আসামি ময়মনসিংহে আটক

টঙ্গীতে ১০ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

থানায় গিয়ে আত্মসমর্পণ করলেন কৃষক হত্যায় অভিযুক্ত যুবক

তিন মাস যাবৎ রাকাব চেয়ারম্যান পদ শূন্য থাকায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আটকে আছে

সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

কুমিল্লায় ৪৩ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

জুড়ীতে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে এক মাদ্রাসা শিক্ষক সাময়িক বরখাস্ত

পটুয়াখালীতে ইয়াবার টাকা নিয়ে দ্বন্দ্বে জাকারিয়া হত্যা, গ্রেফতার ৩, চোরাই মালামাল উদ্ধার

সুবর্ণচরে আইন শৃঙ্খলা সভা ও বাজার উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি

দ্রুত রামেসু বাজারে সংগঠিত হত্যাকাণ্ডের বিচারের দাবী

কুড়িগ্রামে তথ্য অধিকার দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত