রাজনৈতিক হত্যা মামলায় গ্রেফতার জামায়াত নেতা খিজির আহমেদের জামিন
মৌলভীবাজারের বড়লেখায় প্রায় সাড়ে ১৩ বছর আগের আওয়ামী লীগের রাজনৈতিক হত্যা মামলায় গ্রেফতার পৌরসভা জামায়াতে ইসলামীর সাবেক সভাপতি ও সাবেক দুইবারের পৌরমেয়র প্রার্থী খিজির আহমদ বুধবার (২৪ জুন) সন্ধ্যায় করাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন। এর আগে বিকেলে মৌলভীবাজার জেলা ও দায়রা জজ আদালত তার জামিন মঞ্জুর করেন। খিজির আহমদের পক্ষে দায়ের করা জামিন আবেদনের ওপর শুনানি শেষে আদালত জামিন মঞ্জুর করেন। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর সন্ধ্যায় তিনি মৌলভীবাজার জেলা কারাগার থেকে মুক্তি লাভ করেন।
জানা যায়, ২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি বড়লেখায় জামায়াতে ইসলামীর তৎকালীন নায়েবে আমির মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীকে আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে দোষীসাব্যস্ত করে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়। এর পরিপেক্ষিতে তৌহিদী জনতার একটি মিছিলে গুলিবর্ষণের ঘটনায় এক জামায়াত কর্মী নিহত হওয়ার পর পুলিশ একটি মামলা দায়ের করে। ওই মামলায় খিজির আহমদসহ ৬৫ জন ও অজ্ঞাতনামা আরও অনেককে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করে (জিআর ৬২/২০১৩)। দীর্ঘদিন ব্যবসায়িক কাজে প্রবাসে অবস্থান করায় তিনি মামলার বিষয়ে অবগত ছিলেন না বলে সংশ্লিষ্টরা দাবি করেন। পরবর্তীতে ২০১৮ সালে তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। সেই পরোয়ানার ভিত্তিতে দীর্ঘ সাডে ১৩ বছর আগের মামলায় গত শুক্রবার (২১ জুন) রাতে বড়লেখার হাজীগঞ্জ বাজার এলাকা থেকে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।
জামিনে মুক্তির পর বিকেলে মৌলভীবাজার জেলা কারাগারের প্রধান ফটকে খিজির আহমদকে স্বাগত জানান জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মো. ইয়ামীর আলী, সহকারী সেক্রেটারি আলাউদ্দিনসহ দলীয় নেতাকর্মীরা। এ সময় বিপুলসংখ্যক সমর্থক ও শুভাকাঙ্ক্ষীর উপস্থিতি লক্ষ্য করা যায়।
পরে রাত সাড়ে ৯ টার দিকে বড়লেখায় পৌছলে উপজেলা জামায়াতের সাবেক আমির ও জেলা কর্মপরিষদ সদস্য এমাদুল ইসলাম সহ জামায়াত ছাত্রশিবিরের নেতা কর্মীরা স্বাগত জানান। এসময় এক সংক্ষিপ্ত সমাবেশে জামায়াত নেতারা বলেন, খিজির আহমদ দীর্ঘদিন ধরে স্থানীয় জনগণের অধিকার আদায়ের আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। তাঁরা দাবি করেন, অতীতে মেয়র নির্বাচনে তিনি জনগণের ব্যাপক সমর্থন পেয়েছিলেন। একই সঙ্গে নেতারা আওয়ামীলীগ সরকারের আমলে দায়ের হওয়া রাজনৈতিক মামলা গুলো প্রত্যাহার এবং নেতাকর্মীদের হয়রানি বন্ধের দাবি জানান।
সমাবেশে উপজেলা জামায়াতের সাবেক আমির ও জেলা কর্মপরিষদ সদস্য এমাদুল ইসলাম বলেন, পুরোনো রাজনৈতিক মামলায় বিরোধী দলের নেতাকর্মীদের গ্রেপ্তার করা হলেও বিভিন্ন অভিযোগে অভিযুক্ত অনেক প্রভাবশালী ব্যক্তি প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন। এ বিষয়ে প্রশাসনের সমান দৃষ্টি দেওয়া প্রয়োজন বলে তিনি মন্তব্য করেন।
কারামুক্তি জামায়াত নেতা খিজির আহমদ বলেন, বিগত ১৭ বছর আওয়ামীলীগ সরকারের আমলে জেল জুলুম নির্যাতন করে মানুষের ভালোবাসা থেকে আমাকে ধমিয়ে রাখা যায় নাই। এরপর পৌরবাসীর খেদমতে নিজেকে নিয়োজিত রেখেছি। আগামী মেয়র নির্বাচন করি বা নাই করি পৌরবাসীর খেদমতে নিজেকে নিয়োজিত রাখবো -ইনশাআল্লাহ।
এমএসএম / এমএসএম
কুড়িগ্রামে গাঁজা ও প্রাইভেটকারসহ ২ জন গ্রেফতার
শেরপুরে নারীর প্রলোভনে ডেকে নিয়ে বন্ধুকে হত্যা: ৩ বছর পর রহস্য উদঘাটন
ঠাকুরগাঁওয়ের বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা পালন করে আসছেনঃ মির্জা ফয়সল আমীন
বর্ণাঢ্য আয়োজনে পটুয়াখাালীতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
রায়গঞ্জে এমপির সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রতিবাদ ও মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন
মানিকগঞ্জে স্কুল শিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার
রংপুর মেডিকেলে ইন্টার্ন ডক্টরস সোসাইটির নির্বাচনে ড্যাব-ছাত্রদল প্যানেলের বিপুল জয়: সভাপতি শাহনেওয়াজ ও সম্পাদক রিয়াদ
ধামরাইয়ে অবৈধ টায়ার পুড়িয়ে তেল তৈরির কারখানা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর
টঙ্গীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র্যালি
পরীক্ষায় অংশ না নিয়েও কর্মকর্তার স্বজনদের নাম ফ্যামিলি কার্ড গণনাকারী নিয়োগের চূড়ান্ত তালিকায়
শিক্ষার জন্য কাজ করাই কি জাহাঙ্গীর আলমের অপরাধ?বাদ দেওয়া নিয়ে এলাকাবাসীর প্রশ্ন
গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত