নিখোঁজের এক মাস পর সজীবকে মায়ের কাছে ফিরিয়ে দিল পুলিশ
দীর্ঘ এক মাসেরও বেশি সময় নিখোঁজ থাকার পর মানসিক ভারসাম্যহীন যুবক সজীবকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছে গোপালগঞ্জ সদর থানা পুলিশ।
সজীব গোপালগঞ্জ শহরের পুরাতন মানিকদাহ এলাকার বাসিন্দা। কিছুটা মানসিক ভারসাম্যহীন হলেও তিনি স্থানীয়ভাবে পরিচিত মুখ। দিনের বেশির ভাগ সময় পুলিশ অফিস ও গোপালগঞ্জ সদর থানার আশপাশে ঘোরাফেরা করতেন। পুলিশ সদস্যদের দেখলেই স্যালুট দেওয়ার অভ্যাসের কারণে তিনি সবার কাছে পরিচিত ছিলেন।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১৫ মে থেকে সজীবকে আর থানার আশপাশে দেখা যাচ্ছিল না। পরে ২০ মে তার মা গোপালগঞ্জ সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। এরপরই তাকে খুঁজে বের করতে অনুসন্ধান শুরু করে পুলিশ।
তদন্তের একপর্যায়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে সজীবকে ঢাকার মগবাজার এলাকায় পুলিশের পোশাক পরিহিত অবস্থায় দেখা যায়। ভিডিওটি নজরে আসার পর গোপালগঞ্জ সদর থানার একটি দল রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালালেও তখন তার সন্ধান পাওয়া যায়নি।
পরবর্তীতে গোপালগঞ্জ সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নয়ন চন্দ্র দেবনাথের নেতৃত্বে ঢাকার বিভিন্ন থানার সঙ্গে যোগাযোগ, তথ্য আদান-প্রদান এবং মহানগর পুলিশের বিভিন্ন ইউনিটে বার্তা পাঠানো হয়। পাশাপাশি সম্ভাব্য সব সূত্র যাচাই করে অনুসন্ধান অব্যাহত রাখা হয়।
অবশেষে গত ২৪ জুন বিকেলে সজীবের অবস্থান শনাক্ত করতে সক্ষম হয় পুলিশ। পরে তাকে নিরাপদে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
ছেলেকে ফিরে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন সজীবের মা ও পরিবারের সদস্যরা। এ সময় গোপালগঞ্জ সদর থানা পুলিশের সদস্যরা ফুল দিয়ে সজীবকে বরণ করেন।
গোপালগঞ্জ সদর থানা পুলিশের কর্মকর্তারা জানান, মানবিক দায়িত্ববোধ থেকেই সজীবকে খুঁজে বের করতে সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে। স্থানীয়দের মতে, নিখোঁজ যুবককে উদ্ধারে পুলিশের এ উদ্যোগ মানবিক পুলিশিংয়ের একটি উজ্জ্বল দৃষ্টান্ত।
এমএসএম / এমএসএম
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ