ঢাকা বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

সুন্দরবনে বাঘ ও হরিণ শিকারসহ বনজসম্পদ লুটপাটে জড়িত ১৫০ অপরাধীর তালিকা গোয়েন্দাদের হাতে


শরণখোলা (বাগেরহাট) photo শরণখোলা (বাগেরহাট)
প্রকাশিত: ২৫-৬-২০২৬ দুপুর ২:২৭

বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা এবং বাঘ-হরিণসহ বন্যপ্রাণী শিকার রোধে কঠোর অবস্থানে নেমেছে বন বিভাগ। বনের অপরাধ ও বন্যপ্রাণী শিকারের সঙ্গে সরাসরি জড়িত প্রায় ১৫০ জন চিহ্নিত চোরাশিকারির একটি চূড়ান্ত তালিকা তৈরি করে আইনশৃঙ্খলা বাহিনী ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার কাছে হস্তান্তর করা হয়েছে। বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের তথ্য অনুযায়ী, তালিকাভুক্ত এই অপরাধীদের ওপর এখন মাঠপর্যায়ে সার্বক্ষণিক ও নিবিড় গোয়েন্দা নজরদারি চালানো হচ্ছে।

​বন বিভাগ সূত্রে জানা গেছে, সুন্দরবনের পরিবেশ ও বন্যপ্রাণী সুরক্ষায় পূর্ব সুন্দরবনের শরণখোলা ও চাঁদপাই রেঞ্জে ২০২৫ সালের মে মাস থেকে নিয়মিত 'ফুট পেট্রোলিং' (পায়ে হেঁটে টহল) ও বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। গত এক বছরেরও বেশি সময়ে বনরক্ষীদের কঠোর অভিযান ও নিয়মিত টহল কার্যক্রম জোরদার হওয়ায় চোরাশিকারি ও অপরাধীরা অনেকটাই কোণঠাসা হয়ে পড়েছে। ফলে সুন্দরবনে বন্যপ্রাণী শিকার ও বনজসম্পদ লুটপাটের প্রবণতা আগের তুলনায় উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে এবং ধীরে ধীরে এই ম্যানগ্রোভ বনের জীববৈচিত্র্য স্বাভাবিক অবস্থায় ফিরছে।

​বাগেরহাট পূর্ব বন বিভাগের পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫ সালের মে মাস থেকে এখন পর্যন্ত সুন্দরবনের বিভিন্ন পয়েন্টে মোট ৪৭৪টি বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। এসব অভিযানে বন অপরাধের দায়ে ৩৯৬ জনকে আসামি করে ২৪১টি মামলা দায়ের করা হয়েছে। একই সঙ্গে অভিযান চালিয়ে মোট ৩৭৭ জন অপরাধীকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

​অভিযানগুলোর সবচেয়ে বড় সাফল্য এসেছে বন্যপ্রাণী ও শিকারের সরঞ্জাম উদ্ধারে। গত এক বছরে বনের প্রায় ৩৫ কিলোমিটার এলাকাজুড়ে পেতে রাখা ১ লাখ ১৪ হাজার ৫৫৩ ফুট হরিণ শিকারের মারাত্মক ফাঁদ উদ্ধার করে তা ধ্বংস করেছে বনকর্মীরা। এছাড়া চোরাশিকারিদের কবল থেকে জীবিত অবস্থায় ১৭টি চিত্রা হরিণ এবং একটি রয়্যাল বেঙ্গল টাইগার উদ্ধার করে পুনরায় বনে অবমুক্ত করা হয়েছে।

​একই সময়ে বন অপরাধীদের কাছ থেকে জব্দ করা হয়েছে ২৪৯ কেজি হরিণের মাংস, বনের অভ্যন্তরে অবৈধ অনুপ্রবেশে ব্যবহৃত ৪৪৮টি ট্রলার ও ১০০টি নৌকা। এছাড়াও উদ্ধার করা হয়েছে ৮ হাজার ৩৮১টি অবৈধ কাঁকড়া ধরার জাল, ৩০০ ফুট মাছ ধরার জাল, ২১৭ কেজি অবৈধভাবে আহরিত মাছ, ২২ বস্তা শুঁটকি এবং ১ হাজার ৬৬ কেজি কাঁকড়া। বনের জলাশয়ে বিষ প্রয়োগকারী চক্রের বিরুদ্ধে অভিযান চালিয়ে ৯৬ বোতল কীটনাশক, পাঁচ প্যাকেট বিষাক্ত পাউডার এবং বিষ দিয়ে ধরা ৭২৪ কেজি মাছ জব্দ করা হয়েছে।

​এ বিষয়ে পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মুহাম্মদ রেজাউল করিম চৌধুরী জানান, বন্যপ্রাণী শিকার ও বন অপরাধের সঙ্গে সরাসরি জড়িত ১৫০ জনের তালিকা তৈরি করে ইতিমধ্যে আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থার কাছে দেওয়া হয়েছে। যাতে বনের বাইরেও এই চক্রের গতিবিধি নিয়ন্ত্রণ করা যায়।

​তিনি আরও বলেন, "নিয়মিত টহল ও কঠোর অভিযানের কারণে সুন্দরবনে অপরাধের মাত্রা আগের তুলনায় অনেকখানি নিয়ন্ত্রণে এসেছে। তবে এখনো একে পুরোপুরি শূন্যের কোঠায় আনা সম্ভব হয়নি। স্থানীয় জনগণের সম্পৃক্ততা ও সহযোগিতা এবং গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা সম্ভব হলে সুন্দরবনকে সম্পূর্ণ অপরাধমুক্ত করা সম্ভব হবে।"

এমএসএম / এমএসএম

কুড়িগ্রামে গাঁজা ও প্রাইভেটকারসহ ২ জন গ্রেফতার

শেরপুরে নারীর প্রলোভনে ডেকে নিয়ে বন্ধুকে হত্যা: ৩ বছর পর রহস্য উদঘাটন

ঠাকুরগাঁওয়ের বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা পালন করে আসছেনঃ মির্জা ফয়সল আমীন

বর্ণাঢ্য আয়োজনে পটুয়াখাালীতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রায়গঞ্জে এমপির সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রতিবাদ ও মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন

মানিকগঞ্জে স্কুল শিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার

রংপুর মেডিকেলে ইন্টার্ন ডক্টরস সোসাইটির নির্বাচনে ড্যাব-ছাত্রদল প্যানেলের বিপুল জয়: সভাপতি শাহনেওয়াজ ও সম্পাদক রিয়াদ

ধামরাইয়ে অবৈধ টায়ার পুড়িয়ে তেল তৈরির কারখানা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর

টঙ্গীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি

পরীক্ষায় অংশ না নিয়েও কর্মকর্তার স্বজনদের নাম ফ্যামিলি কার্ড গণনাকারী নিয়োগের চূড়ান্ত তালিকায়

শিক্ষার জন্য কাজ করাই কি জাহাঙ্গীর আলমের অপরাধ?বাদ দেওয়া নিয়ে এলাকাবাসীর প্রশ্ন

গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত

কোম্পানীগঞ্জ উপজেলায় ছাত্রদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল