বারহাট্টায় গাঁজা সেবনের দায়ে দুই যুবকের ১ মাসের কারাদণ্ড
নেত্রকোনার বারহাট্টায় মাদক বিরোধী বিশেষ অভিযানে মাদকদ্রব্য সেবন ও সংরক্ষণের অপরাধে রুবেল মিয়া ও লাক মিয়া নামের দুই যুবককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।
উপজেলার হরিয়াতলা গ্রামে (২৪ জুন) বুধবার বিকালে এ অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। সাজাপ্রাপ্ত মাদকসেবীরা হলেন- বারহাট্টা উপজেলার হরিয়াতলা গ্রামের মো. দুলাল বেপারির ছেলে মো. রুবেল মিয়া (৩০) এবং একই গ্রামের মৌলা মিয়ার ছেলে মো. লাক মিয়া (২৫)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বারহাট্টা উপজেলার হরিয়াতলা গ্রামের আব্দুল আজিজ নামের এক ব্যক্তির বসতঘরে অভিযান চালানো হয়। সেখানে মাদকদ্রব্য সেবন ও মজুত করার সময় হাতেনাতে রুবেল মিয়া ও লাক মিয়াকে আটক করেন অধিদপ্তরের কর্মকর্তারা।
পরবর্তীতে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালতে বিচারিক দায়িত্ব পালন করেন বারহাট্টা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাজেদুল ইসলাম। তিনি আটককৃত আসামিদের বিরুদ্ধে আনীত অভিযোগের সত্যতা প্রমাণ পেয়ে তাদেরকে দোষী সাব্যস্ত করেন। অপরাধ বিবেচনা করে উভয়কে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন তিনি।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, আইনি প্রক্রিয়া শেষে কারাদণ্ড প্রাপ্ত ওই দুই আসামিকে নেত্রকোনা জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। যুবসমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে এবং জেলাকে মাদকমুক্ত করতে এ ধরনের ঝটিকা অভিযান অব্যাহত থাকবে।
এমএসএম / এমএসএম
মধুখালীর অসুস্থ হাসপাতালকে চিকিৎসা দিচ্ছে ডা. আল আমিন সারোয়ার,পুনরায় সিজার চালু
মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ
চাঁদপুরে ক্রীড়া প্রতিযোগিতার নামে ২ লাখ ২০ হাজার টাকা চাঁদা আদায়!
রাজশাহীতে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করায় সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি
মধুখালীর অসুস্থ হাসপাতালকে চিকিৎসা দিচ্ছে ডা. আল আমিন সারোয়ার,পুনরায় সিজার চালু
কম দামে ইলিশ বিক্রির নামে প্রতারণা, নড়াইলে চক্রের আরও ৪ সদস্য গ্রেপ্তার
জিয়ানগরে জাহাজ থেকে ২৩৬ পিস ইয়াবা ও লক্ষাধিক টাকা সহ নাবিক গ্রেফতার
বাগেরহাটের মোংলায় পলাতক থাকা ধর্ষন মামলার আসামী ভুয়া র্যাব কর্মকর্তা পারভেজ ব্যাপারী গ্রেফতার
মান্দায় মাদক ও কিশোর অপরাধ দমনে পুলিশের বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত
ভারত হাসিনাকে ফেরত দিলে গ্রেপ্তার করে জেলে পাঠানো হবে: শামা ওবায়েদ
স্কুলে যাওয়ার পথে ভটভটির ধাক্কায় প্রাণ গেল প্রথম শ্রেণির শিক্ষার্থী শিয়ামের
ফায়ার এক্সটিংগুইশার রিফিলের নামে নকল স্টিকার লাগিয়ে প্রতারণা, অভিযোগ ফায়ার কর্মকর্তার বিরুদ্ধে